পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ২৮ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ২৮ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- শশাঙ্ক বললেন- এখন ও তোর কণ্ঠে কথা বলে। অর্কের মুখ শুকিয়ে গেল। আমার? হ্যাঁ, কিন্তু আমি তো কিছু শুনিনি। শশাঙ্ক বললেন- এখনও না। মানে? ও আগে ডাকবে। কীভাবে? তুই যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করিস, তার কণ্ঠে। অর্ক কিছু বলতে পারল না, তার মনে পড়ল গত রাতের ঘটনা। বাবার কণ্ঠ- অর্ক... দরজাটা খোল। সে এতক্ষণ ধরে ভেবেছিল সেটা তার বাবার আত্মা। কিন্তু যদি...যদি সেটা অন্য কিছু হয়? অর্ক ধীরে বলল- তাহলে গত রাতে যে আমাকে ডাকছিল...। শশাঙ্ক বললেন- তোর বাবা ছিল না, ঘর নিস্তব্ধ। অর্কের বুকের ভেতর যেন কেউ মুঠো করে ধরেছে।

তাহলে কে? শশাঙ্ক উত্তর দিলেন না। শুধু বললেন- ও। ঠিক তখনই- টক, দুজনেই বাক্সটার দিকে তাকাল। আবার- টক... টক...। এবার শব্দটা আরও জোরে। অর্ক ধীরে ধীরে বাক্সটার দিকে এগিয়ে গেল। শশাঙ্ক চিৎকার করে বললেন- অর্ক, থাম! অর্ক থামল। ওটা খুলবি না, কিন্তু এর ভেতরে কী আছে? যেটা তোর বাবা ত্রিশ বছর ধরে লুকিয়ে রেখেছিল। কী? শশাঙ্ক বললেন- সত্যি। অর্ক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল- আমি সত্যিটা জানতে চাই। শশাঙ্ক মাথা নাড়লেন, তাহলে তুই প্রস্তুত থাক। কিসের জন্য? যা দেখবি, তার পর তুই আর আগের মানুষ থাকবি না। অর্ক ধীরে বাক্সটার ঢাকনায় হাত রাখল। লোহার গায়ে ঠান্ডা অনুভূতি। সে চাপ দিল, কিন্তু ঢাকনা খুলল না।আরও জোরে চাপ দিল।...