নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান ১০ম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

★বিসমিল্লাহির রহমানির রহিম★

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000011452.png

আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---

  • নায়ক: আখম হাসান
  • নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামাচিটার এন্ড জেন্টেলম্যান
রচনা ও পরিচালনাসঞ্জিত সরকার
অভিনয়েআখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই‌।
সম্পাদনাশেখ মোঃ বুরহান উদ্দিন
প্রযোজকআব্দুল কুদ্দুস মিয়া
ব্যবস্থাপনাজয় বিশ্বাস
গ্ৰাফিক্সনাকিবুর রহমান টিটু
সহকারী পরিচালকশরিফুল কবির মানিক
ভাষাবাংলা
দৈর্ঘ্য২২ মিনিট ৩২ সেকেন্ড
দেশবাংলাদেশ

নাটকের সংক্ষিপ্ত কাহিনী:

গত পর্বে আমি বলেছিলাম, অনেক কথা বলার পর এক পর্যায়ে সে ফোন কেঁটে দেয়। এরপর বড় সাহেব আখম হাসান আরো অনেক কয়জন শিল্পী মিলে তাঁরা গানের আয়োজন করে। তাঁরা গান গাইতেছিল আর আখম হাসান আর তাঁর বড় সাহেব তাঁরা দুজনে বসে শুনছিলেন।এই পর্বটি শুরু হয় আবার ঐ গান দিয়ে। তাঁরা কয়েকজন মিলে গান গাইতেছিল আর আখম হাসান ও তাঁর বড় সাহেব সহ তাঁরা দুজনে বসে গান শুনতেছিল।এই গান শুনে তো বড় সাহেব অনেক খুশি হয়ে যায়। আসলে এ ধরনের গান গুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। খুশী হয়ে আখম হাসানকে বলে যে কতদিন পর এতো সুন্দর গান শুনলাম।

1000011453.png

1000011454.png

এরপর আখম হাসান বলে যে স্যার আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার এভাবে সারাজীবন খেদমত করতে পারি।বড় সাহেব বললো যে ঠিক আছে। এদেরকে বকশিশ দিয়ে দেও, আর এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। এরপর বিউটিশিয়ান বাবলিকে ফোন দেয়, দিয়ে মজা করে বলে যে ক্যাটরিনা। তখন বাবলি বলে যে তুমি আমাকে ফোন দিয়ে বলতেছো যে ক্যাটরিনা কাইফ।আমি সব বুঝি তুমি আমার সাথে ধান্দা বাজি করিও না বুজো নাই। এরপর তাঁদের মাঝে অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রোমিও বিউটিশিয়ান ফোন কেটে দেয়।

1000011455.png

এরপর আখম হাসান আর তাঁর বড় সাহেব সহ তাঁরা দুজনে বসে একজন ঢোল বাজাতে ছিল।আর একজন বসে হারমোনিয়াম বাজাইতে ছিল আর গান গাইতে ছিল।এক পর্যায়ে তাঁরা দুজনই সেখান থেকে উঠে যায়। লতা বসে ফোন টিপতে ছিল। হঠাৎ তাঁর ফুফাতো ভাই তাঁর পাশে গিয়ে বসে, এবং কথা বলার সুযোগ খুঁজে। একটু পরে সে সুযোগ বুঝে কথা বলা শুরু করে। তখন লতাও বাধ্য হয়ে কথা বলা শুরু করে। তাঁদের দুজনের মাঝে অনেক কথা হয়।একে অপরের সাথে কথা কাটাকাটি ও হয়। পরে তাঁর বড় ভাই সেখান থেকে চলে যায়।

1000011456.png

নাদিয়া আর তাঁর বড় বোন মিলে একসাথে বসে নাস্তা খাইতে ছিল।আর তাঁরা দুজনে মিলে আখম হাসান আর তাদের ভাই রাজা মেম্বারকে নিয়ে কথা বলতেছিল। তাঁরা দুজনে অনেক বিষয়ে অনেক কথা বলে।এক পর্যায়ে তাঁর বড় বোন তাকে বলে যে তুই আবার আখম হাসানের সাথে প্রেম করতেছিস নাকি।আমি তো আগে জানতাম যে তুই মাস্টারের সাথে প্রেম করিস। তখন সে বলে যে মাস্টারের টাকা নাই আখম হাসানের অনেক টাকা। তাঁদের মাঝে আরো অনেক কথা হয়।

1000011457.png

মেম্বার রাস্তা দিয়ে হেটে যাইতে ছিল,আর ঐ রাস্তার উল্টো দিক দিয়ে লতা হেঁটে যাইতে ছিল। হঠাৎ করে তাঁদের দেখা হয়ে যায়, তখন লতা বলে যে এই যে পাগলা মেম্বার কই যাইতেছো তুমি। তখন তো রাজা মেম্বার রেগে যায়। বলে যে তুমি আমাক পাগলা বলতেছো কেন? তখন সে বলে যে গ্ৰামের সবাই তো তোমাক পাগলা মেম্বার বলে,আর আমি বললে দোষ। এরপর তাঁদের মাঝে অনেক কথা হয়। লতা মেম্বারকে অনেক অপমান করে। তখন মেম্বার তাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়।

1000011458.png

আমার ব্যক্তিগত মতামত:

আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।

বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।

🔗নাটকের লিংক🔗:

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ্ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

1000006537.png

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুভ: 👇

1000011464.png1000011461.png1000011463.png1000011462.png
 2 years ago 

এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপনি চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ১০ তম পর্ব রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের দশম পর্ব আমাদের মাঝে উপস্থাপন করেছেন পড়ে অনেক ভালো লাগলো।বেশ দারুন একটি নাটকের রিভিউ করেছেন। যদিও নাটকটি আমার দেখা হয়নি তবে চেষ্টা করব নাটকটি দেখার জন্য।অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করলেন। এই নাটকের দশম তম পর্বের রিভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই পর্বের কাহিনীটাও কিন্তু খুব ভালো ছিল। দেখতে দেখতে নাটকটার বেশ কয়েকটা পর্ব আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। আশা করি এভাবে নাটকের প্রতিটা পর্বের রিভিউ শেয়ার করে নিবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।

 2 years ago 

জ্বি আপু খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ্। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এরকম নাটক গুলো আমার আগে দেখা হতো, কিন্তু এখন খুব একটা দেখা হয় না। এই নাটকটা যেমন সুন্দর ছিল, তেমনি নাটকের রিভিউ খুব ভালো লেগেছে আমার কাছে। এই নাটকে সবাই অনেক সুন্দর অভিনয় করেছে। এই পর্বের কাহিনীটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি চেষ্টা করবো নাটকটার প্রতিটা পর্বের রিভিউ সুন্দর ভাবে পড়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

নাটকের বেশ চমৎকার তবে নাটকটি এর আগে কখনো দেখা হয়নি। আজকে মাত্র রিভিউ পড়লাম। যাইহোক সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।