আমার ছোট্ট সবুজ পৃথিবী।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সাথে আবারও আমাদের ছোট্ট সবজি বাগান নিয়ে হাজির হয়ে গেলাম।
আমার ছোট্ট বাগান দিন দিন যেন আরো সুন্দর হয়ে উঠছে। বাগানে লাউ গাছ করলা গাছ এবং সিম গাছও আছে। তার পাশাপাশি আরো বিভিন্ন গাছ ও রয়েছে। গাছগুলো যত্ন নিতে নিতে কখন যে এগুলো আমার ভালো লেগে গেছে বুঝতেই পারলাম না।
লাউ গাছে এখন ছোট ছোট ফুল এসেছে। ফুল গুলো দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই লাও ধরা শুরু হবে। নিজের হাতে লাগানো গাছে ফুল দেখে আরো বেশি আনন্দ মাটি লাগছে।
এর মধ্যে গতকাল অনলাইন থেকে একটি কাঁঠাল গাছ কিনে নিয়ে আসলাম। গাছটি হাতে পাওয়ার পর বাগানের মধ্যে রেখে গাছ লাগানোর জন্য এক কোনা ঠিক করলাম। ছোট্ট জায়গার মধ্যেই নিজের মতো করে একটু সবুজ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।
আজকের মত এখানেই শেষ করে দিচ্ছি আবারো নতুন কোন বাগানের আপডেট নিয়ে আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | samsung |
| Camera | 64 mp |
| Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
| Short by | @rjabdullah |
Posted with Speem


