প্রকৃতির ছায়ায় যত উপলব্ধি || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সতেজ ও সুন্দর থাকার চেষ্টা করছি। প্রকৃতির ভীষণ মন খারাপের নিয়ে একটু বেশী উষ্ণতার ছোঁয়া নিয়ে আরো বেশী চঞ্চলতায় ডুবে থাকার চেষ্টা করছি। চারপাশের প্রকৃতির এমন উষ্ণ ভাব হয়তো এবার একটু বেশীই থাকবে, কারণ শ্রাবণ মাসের এমন দিনে বৃষ্টির পরিবর্তে রোদের এমন তীব্র বর্ষণ সেই ধারণাকেই আরো বেশী জাগ্রত করে দিচ্ছে।
প্রকৃতি হয়তো একদিনে এমন বদলে যায় নাই কিন্তু আমরা মানুষজন আজকাল সামান্যতম কারণেও বদলে যেতে দ্বিধা করি না, এটা আমাদের জন্য অনেকটাই এখন নিয়মিত বিষয় হয়ে গেছে। দেখুন প্রকৃতি হয়তো তার নিজস্ব স্বাভাবিক রূপ হারিয়ে ফেলে এমনটা হয়েছে, স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রকৃতির মাঝে এমন পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু আপনি বা আমি কতটা গভীর কারণ কিংবা সমস্যা নিয়ে পরিবর্তন হচ্ছি? একটু যাচাই করলে যে ফলাফল আসবে তাতে হয়তো আমরা কেউ সন্তুষ্ট হতে পারবো না!
এটাই বাস্তবতা, সময়ের সাথে সাথে আমাদের মানসিকতায় পরিবর্তন আসছে, আমাদের আচার ব্যবহার কিংবা কথা বার্তায়ও পরিবর্তন আসতে শুরু করেছে। যার প্রভাবে আমরা হয়তো খুব ঘন ঘন আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হই, নিজের স্বার্থের কথা বিবেচনা করে খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে চেষ্টা করি। কিন্তু সেটারও যে একটা বিপরীত দিক আছে সেই বিষয়টির কথা আমরা কখনো মনে রাখার চেষ্টা করি।
যাইহোক, সবুজের সাথে সবুজের উপস্থিতি হয়তো প্রকৃতির মাঝে তার একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে পারে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারলে হয়তো সেই সুন্দর ও সতেজ দৃশ্য পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু আপনি আমি যেভাবে পরিবর্তন হচ্ছি, সেটা কি খুব সহজেই স্বাভাবিক করা যাবে? যে মানুষটার মনে অবিশ্বাস জন্ম দিয়েছি সেটা কি খুব দ্রুত দূর করা যাবে?
একদমই না, বিশ্বাস একবার ভেঙ্গে গেলে কিংবা হারিয়ে গেলে সেটাকে খুব সহজেই আর ফিরিয়ে আনা যায় না। কিছু হারিয়ে গেলে হয়তো খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বিশ্বাস হারিয়ে গেলে সেটাকে আর খুঁজে পাওয়া যায় না। প্রকৃতির সাথে ইচ্ছে করেই আজকে উদাহরণটা টানলাম, যাতে আমরা খুব সহজেই পার্থক্যটা বুঝতে পারি, বাকি সবটাই আমাদের উপলব্ধির উপর নির্ভর করছে।
তারিখঃ মার্চ ২২, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR









Your reflection on the changing nature of our world is both thought-provoking and unsettling. You're right, we often overlook the subtle yet profound effects of these changes on our surroundings. 🌿💡