গ্রামীণ প্রকৃতির নির্মল দৃশ্য || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সুন্দর ও সতেজ রাখার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে সেটা বিপরীতিমুখী হয়ে যায়, যা চাই তা না হয়ে উল্টোটা হয়ে যায়। এক জটিল সমীকরণ তৈরী হয়ে যায়, ঐ যে একটা কথা আছে না। আমরা যা চাই তা পাই না আর পাই তা ভুলেও চাই না, অদ্ভুত এই সমীকরণের মতোই আমাদের জীবন। গতিশীল থাকে সত্য তবে সেটা মাঝে মাঝে কাংখিত পর্যায়ে থাকে না।
দেখুন, আপনি যখন সুখ সুখ করবেন তখন কেন জানি বার বার দুঃখ দুঃখ আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে, আপনার পিছু ছাড়তে চাইবে না। আপনি যখন টাকা টাকা করবেন তখন টাকা ভুলেও আপনার সামনে আসতে চাইবে না। কিন্তু যখন আর সুখের চাহিদা থাকবে না আপনার মাঝে, তখন দেখবেন দুঃখগুলোকে খুব বেশী আপন মনে হবে। তখন দেখবেন অনেক টাকা আপনার চারপাশে ঘুরতে থাকবে কিন্তু আপনি সেগুলোকে আর কাছে টানবেন না, সেগুলোকেও দূরে ঠেলে দিবেন। এটাই অদ্ভুত সমীকরণ।
তবে প্রকৃতি হয়তো এখানেও ব্যতিক্রম, আপনি ভালো থাকেন বা খারাপ থাকেন, যখনেই আপনার প্রয়োজন তখনই প্রকৃতির সতেজতা আপনার হৃদয়কে চঞ্চল করে তুলবে, খারাপ কিংবা ভালো সময় বলে কিছু নেই প্রকৃতির মাঝে। প্রকৃতি বরং নিজের নির্মল সতেজতা দিয়ে সবাইকে সতেজ ও চঞ্চল রাখার চেষ্টা করে। গতিশীল জীবনকে আরো বেশী নিরাপদ ও স্পন্দিত করে রাখে।
ব্যস্ত জীবন হোক কিংবা অস্থির জীবন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন? প্রকৃতির সান্নিধ্য আপনার কাছে সর্বদাই নির্মল ও সতেজ মনে হবে। প্রতিবারই মনে হবে আরো কিছুটা সময় এই নির্মলতা উপভোগ করি, প্রতিবারই মনে হবে আরো কিছুটা সময় এখানে একা একা নিরিবিলি থাকি। হৃদয়ের উষ্ণ অনুভূতিগুলো নির্জীব ও নিস্তব্ধ হয়ে যাবে এমন নির্মল পরিবেশে থাকার কারণে।
কিন্তু নির্মম বাস্তবতা হলো আমরা এখন আর সেই উপলব্ধি নিয়ে গতিশীল থাকতে পারি না, আমরা এখন আর তেমন পরিবেশে বেশী সময় থাকতে চাই না, কারণ আমাদের অস্থিরতা কিংবা ব্যাকুলতা শুধুই স্বার্থ কেন্দ্রিক, প্রকৃতির মতো সুন্দর কিংবা উদার হতে পারে না। আমাদের মানসিকতা প্রকৃতির মতো নির্মল ও স্বার্থহীন হতে চায় না, বরং সর্বদা আত্মকেন্দ্রিক ও স্বার্থরক্ষায় চঞ্চল থাকতে পছন্দ করে। আর এই কারণেই আমরা প্রকৃতির সেই সুন্দর সমীকরণে থাকতে পারি না।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR







