প্রকৃতির মাঝে যত সতেজতা || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সাথে আরো বেশী সময় সংযুক্ত থেকে নিজেকে চঞ্চল ও সতেজ রাখার চেষ্টা করছি। যেহেতু সাপ্তাহিক দুই দিন অফিস বন্ধ থাকে, অর্থাৎ দুই দিন সাপ্তাহিক ছুটি পাওয়ার কারণে প্রকৃতির সান্নিধ্যে একটু বেশী সময় ব্যয় করার সুযোগ পেয়ে থাকি। যেহেতু বাড়িতে একটা ছোট সবজি বাগান আছে, সেহেতু এই দুই দিন সেই সুযোগটা কাজে লাগিয়ে বাগানের একটু যত্ন নেয়ার চেষ্টা করছি।
সময় ও সুযোগ দুটোই গতিশীল থাকে, আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে। আবার আজকে যেটা হতে বঞ্চিত আছি কালকে সেটা খুব সহজেই পেয়ে যেতে পারি। তাই যা পেয়েছি সেটার যেমন অবহেলা করতে নেই ঠিক তেমনি যেটা পাইনি সেটা হতে যে চিরকালই বঞ্চিত থাকবো সেটা ভাবারও সুযোগ নেই। সুতরাং আমাদের প্রচেষ্টা যেমন গতিশীল রাখতে হবে ঠিক তেমনি প্রকৃতির সান্নিধ্যে থেকে আমাদের চঞ্চলতা ও সজীবতা উভয়ই বৃদ্ধি করার মানসিকতা রাখতে হবে।
প্রকৃতির বিষয়টি সত্যি এমন, আপনি যতটা বেশী এর সুযোগ কাজে লাগাতে পারবেন ঠিক ততোটা নিজের মাঝে চঞ্চলতা তৈরী করতে পারবেন। আবার আপনি যতটা বেশী এর সান্নিধ্য থেকে দূরে থাকবেন ঠিক ততোটা বেশী নিজের মাঝে অস্থিরতা তৈরী করবেন, হতাশা কিংবা নিরাশের দিকে এগিয়ে যাবেন। এটা এমন না যে আপনি সেটা এড়িয়ে গেলেই বেঁচে গেলেন কিংবা কোন ক্ষতি হলো না।
আমরা অনেক সময়ই এমনটা চিন্তা করে থাকি, এটা খেলে তো ভালোই হবে কিন্তু না খেলে কোন ক্ষতি নেই সুতরাং সেটা না খাওয়াতে লাভ ক্ষতি কিছুই হলো না। হ্যা, অনেক ক্ষেত্রে এমনটা ঘটতে পারে কিন্তু প্রকৃতির সাথে সেটা মোটেও মানান সই নয় বরং প্রকৃতির সমীকরণটি একটু ভিন্ন। এর সান্নিধ্য আমাদের দারুণ সতেজ রাখে সত্য কিন্তু এর সান্নিধ্য থেকে দূরে থাকলেও আমাদের ক্ষতি হয়ে থাকে, সেটাও সত্য।
সুতরাং সুযোগ থাকা সত্বেও যদি আমরা সেটা হতে সতেজতা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতির সীমানায় ঢুকে যাবো। তাই আমাদের যতটা সুযোগ আসে কিংবা যতটা সুযোগ পাই সেটাকে কাজে লাগিয়ে প্রকৃতির সান্নিধ্য যেমন গ্রহণ করতে হবে ঠিক তেমনি প্রকৃতির সান্নিধ্যে বেশী যাওয়ার চেষ্টাও অব্যাহত রাখতে হবে। ভালোবাসা এমনি এমনি তৈরী হয় না বরং সেটাকে তৈরী করে নিতে হয়, প্রকৃতির প্রতিও আমাদের ভালোবাসা তৈরী করে নিতে হবে।
তারিখঃ মার্চ ১৮, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR








