প্রজাপতির কিছু সুন্দর দৃশ্য || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির সাথে আরো বেশী সংযোগ তৈরীর মাধ্যমে নিজেকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। কারণ প্রকৃতির সান্নিধ্য আমাদের মাঝে শুধু চঞ্চলতা সৃষ্টি করে না বরং মাঝে মাঝে সতেজতার মাধ্যমে আমাদের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। আর আমিতো সেই সুযোগটা ব্যবহারে সর্বদা সচেষ্টা থাকি। যেহেতু আমার বাড়িতে ছোট একটা সবজি বাগান আছে, সেহেতু আমার জন্য এটা একদমই সহজ একটা বিষয়।
সকালে উঠে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, খালি পায়ে সবুজ ঘাস মাড়ানো দারুণ একটা বিষয়, আপনি একবার ট্রাই করে দেখুন সত্যি বলছি একটা চমৎকার অনুভূতি কাজ করবে আপনার মাঝে। আর ফাঁকে ফাঁকে প্রকৃতির মাঝে থাকা নানা কিছু আপনাকে বাড়তি বিনোদন দিবে। আর এই কারণেই আমি যখন বাগানে প্রবেশ করি তখন সাথে মোবাইলটা রাখার চেষ্টা করি। সুন্দর কিছুর আগমন কিংবা উপস্থিতি দেখার সাথে সাথে সেটাকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি। ছোট একটা চেষ্টা কিন্তু এর ফলাফলটা মোটেও ছোট কিছু নয়।
সেদিন হঠাৎ মরিচ গাছের উপর দারুণ কালারফুল একটা প্রজাপতি চোখে পড়ে, আমি সেটার কাছে যাওয়ার সাথে সাথে উড়ে যায়। কিন্তু তাকে চোখের আড়াল হতে দেই নাই। অনেকটা সময় নিয়ে অপেক্ষা করেছি, তাকে একটু বসার সুযোগ দিয়েছি। আর আমি সেই শুভ মুহুর্তের জন্য অপেক্ষা করেছি যাতে কিছু দৃশ্য ক্যাপচার করতে পারি। প্রজাপতি এমনিতে অনেক বেশী চঞ্চল হয়, দ্রুত উড়ে যায়।
সুযোগ পেয়েই প্রথমে দূর হতে অনেকগুলো দৃশ্য ক্যাপচার করি। তারপর ধীরে ধীরে কাছে যাওয়ার চেষ্টা করি। অনেকটা সময় অপেক্ষা করার পরও যখন দেখলাম সে আর পাখা মেলছে না। তখন আর আশায় না থেকেই ফটাফট সেই দৃশ্যগুলো ক্যাপচার করে নিয়েছি। সময় ও সুযোগ দুটোই গতিশীল বিষয়, আপনি একবার হাতছাড়া করলে পরবর্তীতে আর সেটা ফিরে আসবে এমন কোন নিশ্চিয়তা কেউ দিতে পারবে না।
সুতরাং প্রকৃতির এমন সান্নিধ্য এবং তার মাঝে থাকা কিছুর দৃশ্য উপভোগ করার মানেই হলো, দিনটিকে সুন্দরভাবে উপভোগ করা। সময় ও সুযোগের সঠিক ব্যবহারের চেষ্টা করা। ভালো কিছুর মাঝে সর্বদা ভালো থাকে, সেটার উপর্যুক্ত উদাহরণ হতে পারে প্রকৃতি। ভালোবাসার এক নির্মল সীমানা, চঞ্চলতা ফিরিয়ে আনার এক উজ্জ্বল জায়গা। সবুজের সাথে সখ্যতা আর ভালোবাসাই পারে সেটাকে ধরে রাখতে। আশা করছি ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করবেন।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
[-]
steemcurator05 (56) 2 days ago








