Achievement- 1: My introduction to steemit
আমার নাম মোঃ সিফাত হোসেন ]
আমার বয়স ২০ বছর
আমার বাড়ি গাজীপুরে কালিয়াকৈর
আমি বর্তমানে কালিয়াকৈর ফাজিল ডিগ্রী মাদ্রাসায়
পড়াশোনা করি।
Steem- এ যোগদান করার কারণ হচ্ছে নতুন কিছু শেখা আর নিজের জ্ঞান দক্ষতা অন্যদের সাথে শেয়ার করা। এখানে অনেক মানুষ হয়েছে যাদের থেকে আমি নতুন কিছু শিখতে পারবো। আর আমি চাইযে নিজের নিয়মিত গল্প, পড়াশোনা, কোরআন ও হাদিস পড়া এগুলো থেকে নিজের অভিজ্ঞতা ও শেখার বিষয় গুলো তুমি ধরতে চেষ্টা করবো।
আমি মনে করি Steem- এর সকলে আমাকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করে নিবে। আর আমি যদি কোন ভুল করি তাহলে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিবে। এবং আমাকে আরো কিছু শিখার উৎসাহ দিবে।
Steem - এর সকল সদস্যদের অভিনন্দন ও ভালবাসা। আমার এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমার অবসর সময় নানা রকম কাজ করতে ভালো লাগে, যেমন গল্প, পড়াশোনা, কোরআন ও হাদিস পড়া,বন্ধুদের সাথে সময় দেওয়া। নতুন কিছু শেখা এবং নিজের জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু চিতি সরণ করা। আমি প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি আমার বন্ধু কাছ থেকে বন্ধুর ইউজার নেম @rjabdullah।
সকালে উঠে ফজরের নামাজ পড়তে ওযু করে মসজিদে যাই নামাজ পড়তে। তারপর নামাজ পরে শেষ করে মসজিদে বসে কিছু সময় কোরআন পড়ি তারপরে কিছু সময় হাদিস পড়ি। তারপরে মসজিদে কিছু সময় এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের পড়াই। পড়া শেষ করে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে প্রথমে হাত মুখ ধুয়ে খাওয়ার দাওয়া করে নেই। খাওয়ার দাওয়া শেষ করে কিছু সময় বাসায় কাজ করি, যেমন , ফুলের গাছের চারপাশে ময়লা পরিষ্কার করি এবং পানি দেই, তারপর শাক খেতে পানি দেই। তারপর বাসায় কিছু সময় মোবাইল চালাই তার কিছু খুন পরে গোসল করে যোহরের নামাজ পড়তে মসজিদে যাই। নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছু সময় ঘুমাই। ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে কিছু সময় দেই। তারপর আছরের আযান দিলে মসজিদে চলে যাই আছরের নামাজ পড়তে। নামাজ শেষ করে মাঠে যেয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করি।


