অরিগ্যামিঃ সূর্য্যমূখি ডিজাইন এর বুক মার্ক তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪৩৩ বঙ্গাব্দের ২৪শে ভাদ্র,শরৎকাল,৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।বই পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস হলো বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে পৃষ্ঠা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।আর খুব সহজেই নির্দিস্ট পৃষ্ঠা খুঁজে পেতেও সহজ হয়।বুক মার্ক ব্যবহার করলে একই পৃষ্ঠা ভুল করে বারবার পড়তেও হয় না। তাই বই পড়ুয়াদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই বুক মার্কটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়। বুক মার্ক এর অরিগ্যামিটি বানাতে আমি সাদা কাগজ সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক ,সুর্য্যমূখি ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১। সাদা রং এর কাগজ।
২।বিভিন্ন রং এর সাইন পেন
৩।কাঁচি
৪।গ্লু
সুর্য্যমূখি ডিজাইনের বুক মার্ক এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১০ সেঃমিঃX১০সেঃমিঃ সাইজের এক টুকরো সাদা রং এর কাগজ নিয়েছি বুক মার্ক বানানোর জন্য।
ধাপ-২
কাগজটি কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি ।
ধাপ-৩
খোলা দিকের অংশের একটি ভাঁজ টি উপরের দিকে ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে। ভাঁজের দাগ বরাবর কাগজের অংশটুকু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে বুক মার্কটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
দু'পাশের কাগজ ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
হলুদ রং এর কাগজ তিন কোনা করে ভাঁজ করে নিয়েছি। তাতে সূর্য্যমূখির পাপড়ি এঁকে নিয়েছি। আঁকা অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তা বানানো বুক মার্ক এর উপর গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার খয়েরী রং এর কাগজ অর্শ বৃত্ত করে কেটে নিয়েছি। এবং তা সুর্য্যমূখি ফুলের উপর গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৭
সব শেষে কালো ও হলুদ রং এর সাইন পেন ফুলের মধ্যে কিছু শেডিং এর কাজ করে সূয্যমূখি ফুল ডিজাইন এর বুক মার্কটি বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি আজকে আমার বানানো সূর্্যমূখি ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ দুপুর।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Redmi Note 5A |
| তারিখ | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ইং |
| লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।



















