অরিগ্যামিঃ টিস্যু বক্স।

in আমার বাংলা ব্লগ28 days ago

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল । ২১শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o7.jpg

o8.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।কাগজ দিয়ে টিস্যু বক্স তৈরির অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব। অরিগ্যামিটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।আজ খুব কিছু ভাঁজ দিয়ে অরিগ্যামিটি বানিয়েছি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।তার চেয়েও বেশি কঠিন ভাঁজের বর্ণনা করা। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফির মাধ্যমে অরিগ্যামিটি বানানোর কৌশল দেখিয়েছি। অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

ori1.jpg

১।রঙ্গিন কাগজ।
২।টিস্যু
৩।কাঁচি

টিস্যু বক্স এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o30.jpg

প্রথমে ১০ সেঃমিঃ X ১০ সেঃমিঃ সাইজের বেগুনী রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি টিস্যু বক্স এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o20.jpg

o21.jpg

কাগজের টুকরোটিকে মাঝ বরাবর দু'বার ভাঁজ করে করে নিয়েছি।

ধাপ-৩

o22.jpg

ভাঁজ করা কাগজটির দু'কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-৪

o24.jpg

o25.jpg

এবার ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o26.jpg

o27.jpg

o28.jpg

ভাঁজ খুলে ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o18.jpg

এবার মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o17.jpg

o16.jpg

ভাঁজ খুলে দাগ বরাবর ভাঁজ করে নিলেই হাফ বক্স তৈরি হয়ে যাবে। একইভাবে আরও দুইটি বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

o15.jpg

o13.jpg

এবার একটি হাফ বক্স অন্য আরেকটি হাফ বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে টিস্যু বক্সের নিচের অংশ।

ধাপ-৯

o12.jpg

ori2.jpg

এবার অন্য বক্সটি মাঝ বরাবর কেটে নিয়েছি। টিস্যু বের করার জন্য।

ধাপ-১০

o3.jpg

o4.jpg

o6.jpg

এবার টিস্যুর রোলটি বক্সের মধ্যে রেখে তা বানানো বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যস তৈরি হয়ে গেলো টিস্যু বক্সের অরিগ্যামিটি।

উপস্থাপনা

o8.jpg

o9.jpg

o10.jpg

আশাকরি আজকে আমার বানানো টিস্যু বক্সের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5 A
তারিখ২১ শে আগস্ট,২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png