ফটোগ্রাফি :- ফুলের রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আমার খুব পছন্দের অলকানন্দা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। ছোট থাকতে আমরা এই ফুলকে মাইক ফুল বলতাম। তবে এই ফুলগুলো আকারে বড় এবং ফুলের কালার চমৎকার। আর এই গাছগুলো একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং গাছের মধ্যে যখন ফুল ফুটে দেখতে কিন্তু চমৎকার লাগে। আরো অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই অলকানন্দা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল গুলোর মধ্যে পাপড়ি বেশি এবং চুলের ঘ্রাণ বেশি। আর এই ফুল গুলো যখন গাছের মধ্যেও ফুটে তখন ফুলের ঘ্রাণ অনেক উপভোগ করা যায়। আর এই গাছগুলো যেখানে সেখানে কমবেশি দেখা যায়। আবার অতিরিক্ত গরম পড়লে এই ফুল গাছগুলো মারা যায়। আরো অনেকদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আমাদের সবার প্রিয় একটি ফুলের ফটো আছে। এই ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আবার এই ফুলকে অনেকে ভালবাসার ফুল বলে। কেউ কেউ এই ফুলকে ফুলের রানী ও বলে। আর এই ফুল কত রকমের আছে নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। সত্যি বলতে এই ফুল আমার কাছে অন্যরকম ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। আরো অনেক দিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।







