আমার বাংলা ব্লগ। এলোমেলো রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ • 4 years ago
আমি জানি আমার বাংলা ব্লগের সবাই মর্মাহত। যদিও আমরা কেউই এই বিষয়ে জন্য প্রস্তুত ছিলাম না। আর এই দিনটি আমাদের জন্য অপেক্ষা করছিল প্রত্যেকটা মানুষের মনে আঘাত দেওয়ার জন্য। আর এই আঘাত বুকে নিয়েও আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং লড়াই করে যেতে হবে যতদিন দেহে আছে প্রাণ। অনেক চেষ্টা করে মনটাকে আস্তে আস্তে সতেজ এবং প্রাণ চঞ্চল করে তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু হঠাৎ করেই আবার এভাবে বিগড়ে যাবে এটা কল্পনার বাইরে ছিল। তবুও দাদা তার নিজের পরিবারটাকে আঁকড়ে ধরে রেখেছে। এমন কি ড্রিড মনোবল জুগিয়েছেন এটা আমাদের অনেক বড় পাওয়া। আর সত্যিই আমরা অকৃতজ্ঞ মানুষ, কৃতজ্ঞতা প্রকাশ করার মত ভাষাও আমার জানা নেই।

এলোমেলো রেনডম ফটোগ্রাফি।

ফটোগ্রাফি - ১

20220519_182409.jpg

এ ফটোগ্রাফি টা যদিও অনেকে শখের বসে করেছি। কিন্তু আমার এই ফটোগ্রাফিতে আমি অনেক কিছুই বোঝাতে চেয়েছি। যারা জ্ঞানী মানুষ তারা হয়তো বুঝবেন। মানুষ যাই কিছু করুক না কেন দিনশেষে ফলাফল শুন্য, পৃথিবী থেকে যেতে হবে শূন্য হাতে।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


আমার জানা মতেই পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মন মানসিকতার মধ্যেও লক্ষ কোটি রকম পার্থক্য রয়েছে। খুব কম মানুষের মধ্যে মনের মিলন ঘটে এবং কি আচার-আচরণ এবং চলাফেরা থেকে শুরু করে খুব কম মানুষের সাথে মানুষের মিল থাকে। আমি জানি আমি যাদের সাথে চলছি তারা সবাই খারাপ। তাদের অন্তর খারাপ, মুখের ভাষা খারাপ, তারা পিছন থেকে নিন্দা করে। কিন্তু তবুও দিনশেষে নিরুপায়। আমি এদেরকে নিয়ে চলতে হবে। আসলে এটা কেন এবং এর কারণ কি তা আদৌ আমার জানা নেই। প্রতিটা মানুষই ভালো-মন্দ দিকগুলো বোঝে এবং সে জানে মন্দ কাজ কাকে বলে আর ভালো কাজ কাকে বলে। কিন্তু দিনশেষে আমরা দেখি ভালো কাজের চাইতে মন্দ কাজের পরিমাণটাই বেশি।

এখানে আমার শ্রদ্ধাভাজন এডমিন মডারেটর পাউন্ডার আমাদের প্রিয় দাদা। এবং দাদার পরিবারের প্রতিটা সদস্য এতটাই নমনীয়, তাদের ভালোবাসার উদারতা মানুষকে অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। আর সেই মানুষের সাথেই যদি এমন আচরণ করে সেটা সত্যিই মেনে নেওয়া যায় না। আর একই ব্যাপারটা যদি আমার সাথে হত আমিও কখনো মেনে নিতে পারতাম না। আর আমার জানামতে আমার বাংলা ব্লগে ই যতগুলো সদস্য আছে সবার সাথে যদি একই আচরণ হত কেউ মেনে নিতে পারত না। শুধু এটুকুই বলবো আমার বাংলা ব্লগে এক বছরের অগ্রযাত্রায় যা কিছু দেখেছি শুনেছি এবং সামনে কি দেখব তা জানি না। তবে সব শেষে একটা কথাই দাঁড়ায়, দাদাই সেরা। এবং এই পরিবারটা দাদার এবং ভালো মন্দ দেখার দায়িত্ব টা দাদার এবং তিনি সেই কাজটাই করছেন।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ২

20220519_182525.jpg

আকাশ বিশাল, আকাশের পরিমাপ আমার জানা নেই। সৃষ্টিকর্তার সৃষ্টির শেষ নেই, তার মাঝেও মানুষের চাওয়ার শেষ নেই। কিন্তু আকাশের মাঝে যেমন কালো মেঘ গুলো কেটে গিয়ে আবার সেই নীল আকাশ উজ্জ্বলতা দেখা যায়। ঠিক তেমনি মানুষের মাঝেও কিছু কালো কুৎসিত মনের মানুষ অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাজির হয়। আবার তারাই অল্প সময়ে জরে পড়ে।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ৩

20220519_184220.jpg

এখানে একটা বৃক্ষ সে তার নিজের জোরে নিজের বলে এগিয়ে চলছে শূন্য পথে। ঠিক তেমনি মানুষদেরকে বিবেচনা করতে গেলে, যারা নিজের শক্তিতে এগিয়ে ছলে তারাই উপর দিকে উঠে। যারা নিজের বলে নিজের জ্ঞানে নিজের উদ্যোগে সামনের দিকে এগিয়ে চলে তারাই সেরা।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ৪

20220601_132132.jpg

এখানে কল্পনার মাঝে বাস্তব চিত্র, আমার মনের আশা আকাঙ্ক্ষা অনেক দূর। কিন্তু বাস্তবে কি আদৌ আমার পক্ষে সম্ভব। আমার কল্পনার চাওয়া পাওয়া গুলো পূর্ণ করা। কারণ যতই চেষ্টা করি না কেন আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের জিনিস নিয়ে প্রতি হিংসা করার কিছুই নেই।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ৫

20220701_094032.jpg

যদিও রুই মাছ আমার প্রিয়, কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝে তেলাপিয়া মাছ খেতে চায়, তাই দুজনের প্রিয় মাছ কিনে আনলাম।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ৬

20220701_093859.jpg

আমরা যে যা কিছু করি না কেন, শুধু আমাদের পেটের জন্য। তাইতো হাজার কষ্ট হাজার গ্লানি সবকিছুকে একপাশ ঠেলে নিজের চাহিদা পূরণের জন্য বাজারে গিয়ে মাছ কিনে আনলাম।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ৭

20220709_125948.jpg

বাড়িতে যাওয়ার পর শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে গেলো। তাই তো জমিনে নেমে পড়লাম ছোট ছোট শাপলা দেখে। ইচ্ছে করছিল ওঠাবার জন্য, তাই শাপলা উঠানোর কাজে ব্যস্ত ছিলাম। আপনাদের সাথে শেয়ার করার জন্য সেলফিটা নিয়েছিলাম।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


ফটোগ্রাফি - ৮

20220709_130006.jpg

এই শাপলা ফুলগুলোই ছিল ছোট্টবেলা খেলার সুন্দরতম ফুল। এবং কি খেলার ঘর সাজানোর জন্য খুব সুন্দর একটা ফুল। আর সেই ফুলটা হাতে নিয়ে মনে পড়ে গেল ছোটবেলার হাজারো স্মৃতি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


বন্ধুরা কেমন লেগেছে আমার এলোমেলো রেনডম ফটোগ্রাফি গুলো। আশা করি সকলের ভালো লাগবে। ভালো মন্দ কমেন্টে জানাবেন, সাপোর্ট দিয়ে সাথে থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন আমাদের সবার মন মানসিকতা একেক রকম কার মনে যে কি থাকে কিছুই বলা যায় না। যাইহোক আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। তবে এর মধ্যে ৩ আর ৪ নম্বর ফটোগ্রাফি টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 years ago 

মানুষটা সত্যি কৃতজ্ঞ ছিল না হয় এমন কোন কাজ করতে পারে না।দাদা চাইলে এই প্লাটফর্ম ভেঙে দিতে পারতো কিন্তু দাদার মমতাময়ী মন ভেঙে দিতে পারে নাই।দাদাকে অসংখ্য ধন্যবাদ পুরো বিষয়টি খুব শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল।আপনি ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।