শিল্পকলার এক অপূর্ব সন্ধ্যা
cdn.discordapp.com/attachments/1042885315829968929/1513649141450932427/20251001_193732.jpg?ex=6a287f1d&is=6a272d9d&hm=ba1736a942fe031776ee3b71b77b67097c5d425e0c145243f42b34596f310a8a&
cdn.discordapp.com/attachments/1042885315829968929/1513649142122156143/20251001_193938.jpg?ex=6a287f1d&is=6a272d9d&hm=2711198d32e6450d65dd149ffc621971e86b827e11b080c1c1dc6af1bde2c053&
cdn.discordapp.com/attachments/1042885315829968929/1513649142730067978/20251001_193944.jpg?ex=6a287f1d&is=6a272d9d&hm=202b23427943427450a7b0901278221db21690d24a10b17dd351cf9207b64d29&
শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও শিল্প চেতনার এক বিশাল মেলবন্ধন। প্রতি বছর শিল্পীরা নতুন নতুন ভাবনায় প্যান্ডেল ও প্রতিমাকে এমনভাবে সাজিয়ে তোলে, যা দর্শনার্থীদের মনে বিস্ময় জাগায়। প্রথমেই নজর কেড়েছিল প্যান্ডেলের বাইরের স্থাপত্যশৈলী। রাতের অন্ধকারে সোনালি আলোর ঝলকে পুরো কাঠামোটি যেন রাজ প্রাসাদের মতো জ্বলজ্বল করছিল। সূক্ষ্ম নকশা, কারুকাজ এবং ঐতিহ্যবাহী নির্মাণ শৈলীর মিশেলে তৈরি এই প্যান্ডেলটি দূর থেকেই দর্শকদের আকর্ষণ করছিল। প্যান্ডেলের প্রবেশপথে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন ইতিহাসের কোনো প্রাচীন রাজ্যে প্রবেশ করেছি। বলতে গেলে চারপাশের আলো ও সাজসজ্জা পুরো পরিবেশটিকে আরও মোহনীয় করে তুলেছিল।
cdn.discordapp.com/attachments/1042885315829968929/1513649143384637510/20251001_194014.jpg?ex=6a287f1e&is=6a272d9e&hm=a6b8d6c75aafe4cac4a91547de4fb7d631fa35ad82a862d563322c497297bad2&
cdn.discordapp.com/attachments/1042885315829968929/1513649144005267707/20251001_194023.jpg?ex=6a287f1e&is=6a272d9e&hm=de8fc8ed42a8b0dc5742c6fbce13c012f70fda06abd2901e6bfcc98f333e8ffb&
এরপর ভিতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় দুর্গা প্রতিমার অপূর্ব সৌন্দর্যে। নীল ও রুপালি রঙের সমন্বয়ে তৈরি প্রতিমাটি ছিল একেবারেই ব্যতিক্রমী। মা দুর্গার মুখের অভিব্যক্তি ছিল শান্ত এবং শক্তির প্রতীক। তাঁর দশভুজ রূপ, হাতে বিভিন্ন অস্ত্র এবং মহিষাসুর বধের দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। সিংহের গর্জনময় মুখভঙ্গি এবং মহিষাসুরের অভিব্যক্তিও ছিল অত্যন্ত জীবন্ত। সবচেয়ে বেশি আকর্ষণ করেছে প্রতিমার অলংকার ও ব্যাকগ্রাউন্ড ডিজাইন। পুরো মণ্ডপজুড়ে নীলাভ আলোর ব্যবহার এক রহস্যময় ও রাজকীয় পরিবেশ তৈরি করেছিল। প্রতিমার পেছনের কারুকার্য এতটাই সূক্ষ্ম ছিল যে প্রতিটি অংশে শিল্পীর নিখুঁত হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এছাড়া প্যান্ডেলের ছাদের ঝাড় বাতিটিও ছিল দেখার মতো। অসংখ্য কাঁচ ও আলোর সমন্বয়ে তৈরি এই ঝাড়বাতি পুরো মণ্ডপকে এক অভিজাত রূপ দিয়েছিল।