জেনারেল রাইটিং - পরিকল্পনা

in আমার বাংলা ব্লগ • 20 hours ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, পরিকল্পনা।


geralt-business-idea-3683781_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

প্রখ্যাত লেখক ডেল কার্নেগি বলেছেন,

এক ঘন্টার একটি পরিকল্পনা আমার কাজের দশ ঘন্টা বাচাতে পারে।

ভদ্রলোকের সাথে আমি পুরোপুরি একমত। কারন আমারও মনে হয় আমাদের সঠিক একটি পরিকল্পনা আমাদের কাজকে অনেক সহজ এবং সময় শাস্রয় করতে পারে। এজন্য আমি নিজে চেষ্টা করি কোন কাজ করার আগে একটি পরিকল্পনা করার। আমি একটি খসড়া প্লানও করি যে কিভাবে আমি কাজটি শুরু করতে পারি এবং কিভাবে আমি তা শেষ করতে চাই। এতে করে দেখা যায় আমার অনেক সময় বেচে গেছে।

আসলে গুছানো সবকিছুই ভালো। আর কাজের বেলায় যারা গুছানো তারা অন্যদের চেয়ে স্বাভাবিকর ভাবেই এগিয়ে থাকে। কারন তারা কাজের খুটিনাটি এবং সম্ভাব্য সমস্যা সম্পর্কে আগেই একটা ধারণা পেয়ে যায় কেবল তাদের পূর্ব পরিকল্পনার কারনে। যার কারনে তারা অন্যদের চেয়ে এগিয়েও থাকে কাজের বেলায়।

হয়ত সাময়িক ভাবে মনে হতে পারে তারা শুরু করতে দেরি করে ফেলেছে। কিন্তু আদতে আমরা ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে অজ্ঞাত, যার সমাধানও তারা করে মাঠে নামে। তখন দেখা যায় আমরা সেখানে আঁটকে গেলেও তারা সেই বাধা খুব সহজেই পার হয়ে যাচ্ছে। আমরা তখন ভাবি তারা এটা কিভাবে করল? আমরা অবাক হয়ে যাই। অথচ তারা বেশি কিছু করেনি। তারা শুধু যা করতে যাচ্ছে তা নিয়ে আমাদের চেয়ে একটু বেশি ভেবেছে।

তাই আমাদেরও এ বিষয়ে আরেকটু যত্নশীল হলে আমরাও তেমন ফলাফলই পাবো, যা দেখে আমরা অবাক হই।