স্বরচিত কবিতাঃ " বিষাদিনী"
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সময়ের ব্যস্ততায় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মাঝে মাঝে হারিয়ে যায়। নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু একটা পিছুটান যেন জীবনে থেকেই যায়। সেই পিছুটানের জন্য হলেও আমাদের ফিরে আসতে হয় আপন নীড়ে। যেমন করে ফিরে আসে সন্ধ্যেবেলা শালিক পাখি।

copyright free image from Pixabay
অনেকদিন পর কবিতা লিখলাম। কবিতার চর্চাটা করা হয় না। কতকিছুই পরিবর্তন হয়েছে। লেখার ধাচও পাল্টে গেছে। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে
বিষাদিনী
বিষাদীনি,
তুমি সেই অসমাপ্ত গল্প, যাকে কেউ পড়ে না।
তুমি সেই শান্ত নদী, যার ভিতরে ভিতরে তীর ভাঙে।
তুমি সেই মরুর বুকে জেগে উঠা এক ফুল
যার গল্পের প্রতিটি পাতায় নীরবতা।
তুমি কি জানো,
তুমি সেই গল্পগুলোর মতো যাকে মানুষ
পড়তে চাই প্রবল আগ্রহ নিয়ে।
কিন্তু কেউ কি কারো ভাঙনের ইতিহাস জানতে চাই!
তোমার কাজল কালো চোখ, তোমার উড়ু উড়ু চুল,
এখনও বলে তুমি হারিয়ে যাওনি।
ঠিক যেমন হারায়নি বসন্তের কোকিলের ডাক,
আর রঙিন কৃষ্ণচূড়া।
তবে তুমি কি জানো?
বিষাদেরও কিন্তু মৃত্যু হয়,
একদিন রঙিন সকালেরও সূচনা হয় নতুন উদ্যমে
আর তুমি শতবার ভেঙে গিয়েও,
পৃথিবীকে শোনাওনি তোমার কান্নার শব্দ।
যে নিঃশব্দে কষ্টকে সাথে নিয়ে সকাল অবধি
বয়ে গেছে আরও শক্ত হয়ে।
তুমি কিন্তু একা নও
এই মৃদ্যু বাতাস, শরৎ এর কাশফুল
আর শীতের কুয়াশাভেজা সকাল তোমাকে চিনে।
তোমাকে নিয়েই সাজাই রঙধনুর সাতরঙ।