কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "অসুখ''

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

1000070430.png

সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। মানুষ অসুস্থ হলে বুঝা যায় যে সুস্থতার কত কদর। আমাদের চারপাশে অনেক অসুস্থ লোক আছে যারা কিনা কোন কিছুতে শান্তি পায় না। হয়তো তাদের অনেক অনেক টাকা আছে কিন্তু দেহের মাঝে কোন সুখ নেই। জীবনের শান্তি যেন একেবারে বিনষ্ট হয়ে গেছে। একজন অসুস্থ মানুষের জীবন কখনোই সুখী হতে পারেনা। কারণ সে কোন কিছুতেই স্বস্তি পায় না। দের মাঝে যেমন স্বস্তি পায় না। খাওয়া দাওয়া চলাফেরায়। এমনকি সেবা করতে করতে একসময় আপনজনরা দূরে সরে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত সুস্থ জীবন থাকতে নিজেকে ভালোবাসা। যাতে করে খুব সহজে আমরা অসুস্থ হয়ে না পড়ি। এমন একটি বিষয় নিয়ে আমার আজকের কবিতাটি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" অসুখ"

লেখা- মাকসুদা কাউসার

সুস্থ জীবন পেয়ে তুমি
করছো কতো বড়াই
তোমার মত কত মানুষ
করছে সদা লড়াই।।

দেহে তাদের কত অসুখ
মনে তাদের নেই কোন সুখ
রোগ ব্যাধিতে ভুগে ভুগে
দিন কাটে তাই চরম দুঃখে।।

মনে তাদের কত আশা
দেশ বিদেশে ঘুরবে তারা
দেহের ওসব এমন ব্যাধি
আশাগুলোর হয় সমাধি।।

অর্থকরী টাকা পয়সা
রোগের কাছে সবই মিছা
দেহের মাঝে সুখ না হলে
কি হবে ভাই টাকা দিয়ে।।

সময় থাকতে নিজের দেহের
যত্ন করো ভালোবেসে
অসুখ বিসুখ হলে পরে
পাবেন না কাউকে কাছে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️