কবিতা - সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সন্ধ্যা।


giani-mountains-100367_1280.jpg

Image by Giani Gheorghe from Pixabay

সন্ধ্যা

সন্ধ্যা নামে, ধীরে ধীরে।
মনে জাগে শিহরণ।
আলো মুছে আধার নামে,
আনমনা হয় মন।

সন্ধ্যা নামে পশ্চিম আকাশে,
আকাশ হয় রক্ত লাল।
সন্ধ্যা নেমে জানান দেয়,
সূর্য উঠবে আবার কাল।

সন্ধ্যা নামে, পাখি ফেরে,
ডানা মেলে আপন নীড়ে।
সন্ধ্যা নামে, মানুষগুলো সব,
যায় চলে যায় নিজ ঘরে।

সন্ধ্যা হলে আকাশে,
দেখা যায় নতুন চাঁদ।
সন্ধ্যা মানেই ভাজাপোড়ার,
লাগে এক ভিন্ন স্বাদ।

সন্ধ্যা নামলে প্রকৃতি শান্ত হতে শুরু করে। দিনের আলো কেটে আধাঁর ঘনিয়ে আসে। এভাবেই প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসে। খাবারের সন্ধ্যানে, বাসস্থানের সন্ধ্যানে ঘর ছাড়া পশু, পাখিরা নীড়ে ফিরে যায়। মানুষও কাজকর্ম সেরে বাসায় ফিরে আসে।