কবিতা - কাজ
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, কাজ।

কাজের কাজ করতে হয়,
না হলে পরে পস্তাতে হয়।
কাজের বেলায় কোন হেলা নয়,
কাজ যে কোন খেলা নয়।
কাজে যদি দাও তুমি ফাঁকি,
কাঁদতে হবে জীবন বাকি।
ভাববে যখন থাকবে একাকি,
কি তুমি করেছ, আর কি আছে বাকি?
জীবনে আগাতে হলে করবে কাজ,
কাজের ক্ষেত্রে নেই কোন লাজ।
কাজ করলে দিল হয় দরাজ,
তোমাকে ভালো বলবে সমাজ।
আমাদের জীবনে কাজের কোন বিকল্প নেই। কাজ আমাদের করতেই হবে। যারা কাজে ফাঁকি দেয়, জীবনে তারা বেশিদূর এগিয়ে যেতে পারে না। তাই আমাদেরকে অবশ্যই কাজে মনযোগী হতে হবে।