স্বরচিত কবিতা: "একটি বিকেল"

in আমার বাংলা ব্লগ2 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।

IMG_20260817_235751.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,কল্পনা,বাস্তব জীবনের অভিজ্ঞতা, আবার অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম, সময় বা স্থানের প্রয়োজন হয় না,যেকোনো সময় যেকোনো জায়গায় এটি মনে জন্ম নিতে পারে।তাই আজ আমি একটি কবিতা লেখার চেষ্টা করলাম আমার অনুভূতি নিয়ে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

স্বরচিত কবিতা: "একটি বিকেল"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমাকে একটি বিকেল দাও
আমি তোমাকে মুক্ত নিঃশ্বাসের গল্প শোনাবো,
যেখানে বিপন্নতা থাকবে না
থাকবে শুধু নীরব সত্ত্বা।
যেখানে আতঙ্কের ঘনঘটা থাকবে না
থাকবে অটুট বিশ্বাসের প্রতিচ্ছবি।
আমি তোমাকে চলার পথ দেখাবো
যেখানে পরিতৃপ্তির গান বাজবে
সতেজ আর মসৃণতা থাকবে।
শহুরের ভাঙা প্রাচীরগুলি
ক্রন্দনরত ভিখারির পথ চেয়ে
বসে থাকবে না।
থাকবে শুধুই কাকের বাসা
আর গাছেদের আশ্রয়স্থল।
আমাকে একটি বিকেল দাও
আমি তোমার জন্য সুর খুঁজে দেব
একতারা,দোতারা কিংবা সেতারের।
যেখানে পোড়া কয়লার ধোঁয়ারা
হাওয়ায় মিশে নতুন কিছু সৃষ্টি করতো।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীস্বরচিত কবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।