কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"আমায় নিয়ে ভাবনা "

in মনের জানালা3 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

image.png

আমায় নিয়ে ভাবনা” কবিতাটি মূলত অন্য মানুষ আমাকে কীভাবে দেখে, কী ভাবে এবং কী বিচার করে—সেই ভাবনাকে ঘিরে।মানুষের চোখে আমাদের পরিচয় অনেক রকম হতে পারে। কেউ ভালো ভাববে, কেউ ভুল বুঝবে, কেউ প্রশংসা করবে, আবার কেউ অকারণেই সমালোচনা করবে। কিন্তু সবার চিন্তা ও মতামতকে নিজের জীবনের সত্য হিসেবে গ্রহণ করা সম্ভব নয়।এই কবিতার মূল বার্তা হলো—অন্যের ভাবনার চেয়ে নিজের কাছে নিজেকে সৎ রাখা বেশি গুরুত্বপূর্ণ। মানুষ কী বলল, কী ভাবল—তা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই অন্যের বিচার নিয়ে নিজেকে হারিয়ে না ফেলে, নিজের মতো করে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত।

স্ব-রচিত কবিতা
"আমায় নিয়ে ভাবনা. "

লেখা- কাউসার আহমেদ

বন্ধু আমার নেই যে কোন
একা একাই থাকি
বন্ধু দিয়ে কি হবে ভাই,
সবই হলো ফাকিঁ।।

চলার পথে কত মানুষ
আপন হতে চায়,
প্রয়োজনে তারা তখন
দূরে সরে যায়।।

কষ্টগুলো নিজের মাঝে
দুমরে মুচড়ে মরে
কারও কাছে বলতে গেলে
দূর্বলতা ভাবে।।

একটু ভালো চলতে দেখলে
ভাবে কত কি
ভাবে সবাই আমি হলাম
টাকার মেশিন।।

আমার যখন বিপদ আসে
সবাই থাকে বিজি
এমন হাজার বন্ধু কে ভাই
ভুলে যাওয়া ইজি।।

আশা করি আমার আজকের প্রথম বার লেখা কবিতাটি আপনাদের কাছে দারুন লেগেছে। আজ এখানেই রাখছি।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

জীবনের (1).png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️