থেমে যাওয়া সময়
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
আঙিনায় কেউ তো বসে নেই,
তবু বিকেলের আলো এসে
পুরোনো চেয়ারটার পাশে
একটু থেমে যায় প্রতিদিন।
মনে হয়,
কেউ যেন এইমাত্র উঠে গেল—
চায়ের কাপে ঠান্ডা হয়ে আছে
অর্ধেক বলা কোনো কথা,
দরজার পাশে পড়ে আছে
ফিরে আসার অদৃশ্য প্রতিশ্রুতি।
একসময় এই উঠোনে
মানুষের শব্দ ছিল,
হাসির ভেতর লুকিয়ে থাকত
ছোট ছোট অভিমান;
এখন কেবল বাতাস আসে,
পাতা নাড়ায়,
তারপর নিজেই চুপ করে যায়।
আঙিনায় কেউ তো বসে নেই—
তবু সন্ধ্যা নামলে
আমি বারবার তাকাই বাইরে,
যেন শূন্যতারও
কোনো পরিচিত মুখ থাকতে পারে।
কত মানুষ চলে যায়
কোনো বিদায় না রেখেই,
শুধু তাদের অনুপস্থিতি
ঘরের জিনিসপত্রে
ধীরে ধীরে স্থায়ী হয়ে ওঠে।
তাই আজকাল
দরজা বন্ধ করার আগে
আমি একবার উঠোনটা দেখি—
যদি কেউ না থেকেও
কেউ অপেক্ষা করে থাকে।
আঙিনায় কেউ তো বসে নেই,
শুধু একটি ফাঁকা চেয়ার
এখনও বিশ্বাস করে—
কেউ একদিন ফিরবে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



