Some suggestions for Speem video creators
আপনি যদি Speem-এ ভিডিও তৈরি করেন, এই বিষয়গুলো মনে রাখুন,,
ভিডিও আরও ভালো করার জন্য আমার কিছু পরামর্শ
আমি বর্তমানে steemit platform এর Speem Improvers-এর curation-এর সঙ্গে যুক্ত আছি। ভিডিওগুলো দেখার সময় কিছু বিষয় আমার নজরে আসে, তাই মনে হলো যারা ভিডিও তৈরি করছেন তাদের সঙ্গে এগুলো শেয়ার করলে হয়তো সবার জন্যই উপকারী হবে।
প্রথমেই বলব, ভিডিও তৈরি করার আগে একটু চিন্তা করে নিন আপনি আসলে কী দেখাতে বা বলতে চান। শুধু কোনো একটি মুহূর্ত record করে upload করার পরিবর্তে ভিডিওর মধ্যে যদি একটি গল্প, অভিজ্ঞতা বা clear message থাকে, তাহলে সেটি দর্শকের কাছে অনেক বেশি interesting হয়ে ওঠে।
আপনি কোথাও ঘুরতে গেলে শুধু জায়গাটির ভিডিও না করে সেখানে আপনার কী অভিজ্ঞতা হয়েছে সেটাও বলতে পারেন। নিজের কাজের ভিডিও করলে শুধু কাজটি দেখানোর পরিবর্তে আপনি কী করছেন এবং কেন করছেন সেটাও বলতে পারেন। আপনি যা করেন বা যে বিষয়ে আগ্রহী, সেটাই নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করুন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো audio। ভিডিওর ছবি ভালো হলেও যদি কথা পরিষ্কারভাবে শোনা না যায়, তাহলে দর্শকের ভিডিওটি দেখতে ভালো নাও লাগতে পারে। তাই সম্ভব হলে শান্ত জায়গায় recording করুন। বাইরে অনেক noise থাকলে পরে শান্ত জায়গায় বসে voice-over যোগ করতে পারেন।
নিজের voice ব্যবহার করতে পারলে আরও ভালো। কারণ নিজের কণ্ঠে কথা বললে ভিডিওটি অনেক বেশি personal মনে হয় এবং দর্শক creator-এর সঙ্গে সহজে connect করতে পারেন।
ভিডিওতে subtitle যোগ করাও ভালো একটি অভ্যাস। সবাই সবসময় sound চালু রেখে ভিডিও দেখেন না। আবার আমাদের platform-এ বিভিন্ন দেশের মানুষ আছেন। তাই সম্ভব হলে English বা multilingual subtitle ব্যবহার করলে আরও বেশি মানুষ আপনার ভিডিও বুঝতে পারবেন। আর সেটি আমাদের ভিডিও সাইট থেকে করতে পারবেন। সহজেই subtitles add.
ভিডিওটি vertical নাকি horizontal হবে, সেটাও আগে থেকে ঠিক করুন। আপনি যদি vertical video করেন, তাহলে text, image এবং অন্যান্য অংশগুলোও যেন সেই format-এর সঙ্গে ঠিকভাবে মানিয়ে যায়। Upload করার আগে একবার পুরো ভিডিওটি দেখে নিন কোনো গুরুত্বপূর্ণ অংশ কেটে যাচ্ছে কি না।
যারা video content তৈরি করছেন, তারা #steemvideo tag ব্যবহার করতে ভুলবেন না। Speem Improvers-এর curation-এর জন্য IPFS-এ uploaded video এবং #steemvideo tag গুরুত্বপূর্ণ বিষয়।
ভিডিও upload করার পর নিজের বন্ধু, followers এবং community-এর সঙ্গে সেটি share করতে পারেন। এতে আপনার ভিডিও genuine viewers-এর কাছে পৌঁছানোর সুযোগ বাড়বে। Daily ranking-এর ক্ষেত্রে views গুরুত্বপূর্ণ, তাই নিজের content মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা ভালো। তবে অবশ্যই fake views বা কোনো ধরনের artificial activity করা উচিত নয়।
শুধু views পাওয়ার জন্য ভিডিও তৈরি করারও প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো এবং meaningful content তৈরি করা। একটি ভিডিওতে অনেক views থাকতে পারে, কিন্তু দর্শক যদি সেখান থেকে কিছুই না পান তাহলে সেটি খুব বেশি মূল্যবান নয়। অন্যদিকে একটি ছোট ভিডিও যদি কাউকে কিছু শেখায়, কোনো অভিজ্ঞতা শেয়ার করে বা ভালো কিছু দেখায়, সেটিও অনেক গুরুত্বপূর্ণ।
আর একটা বিষয় মনে রাখবেন—প্রথম ভিডিও perfect না হওয়াটা স্বাভাবিক। প্রতিটি ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করুন। আজ যদি audio ভালো না হয়, পরেরবার সেটি ভালো করুন। আজ যদি story পরিষ্কার না হয়, পরেরবার আগে থেকে পরিকল্পনা করুন। এভাবেই ধীরে ধীরে আপনার ভিডিও আরও ভালো হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মতো থাকা। অন্য কারও মতো ভিডিও বানানোর প্রয়োজন নেই। আপনার নিজের জীবন, কাজ, অভিজ্ঞতা এবং চিন্তাভাবনাই আপনার সবচেয়ে ভালো content হতে পারে।
আমি যারা Steemit -এ speem.watch সাইটের জন্য ভিডিও তৈরি করছেন তাদের সবাইকে উৎসাহ দিতে চাই। নিয়মিত ভিডিও তৈরি করুন, নিজের ভুলগুলো থেকে শিখুন এবং প্রতিটি নতুন ভিডিওকে আগেরটির চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন।
আশা করি এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের ভিডিও তৈরিতে কাজে আসবে। আমরা সবাই যদি ভালো content তৈরি করি এবং একে অপরকে support করি, তাহলে Steem-এর speem video community আরও সুন্দর ও শক্তিশালী হবে।
আপনি বর্তমানে কী ধরনের ভিডিও তৈরি করছেন? আপনার পরবর্তী ভিডিওতে কোন বিষয়টি আরও ভালো করার চেষ্টা করবেন?
If you create videos on Speem, keep these points in mind...
Here are some suggestions to improve your videos:
I am currently involved with the curation team at 'Steem Improvers' on the Steemit platform. While watching videos, I noticed a few things, so I thought sharing them with creators might be beneficial for everyone.
First, before making a video, take a moment to consider what you actually want to show or convey. Instead of simply recording and uploading a random moment, incorporating a story, an experience, or a clear message makes the video much more engaging for the audience.
If you are traveling, don't just record the location; share your experiences there as well. When filming your work, go beyond just showing the task—explain what you are doing and why. Try to present your activities or interests in your own unique style.
Another crucial aspect is audio. Even with great visuals, a video might not appeal to viewers if the audio isn't clear. So, try to record in a quiet environment whenever possible. If there is too much background noise outdoors, you can always add a voice-over later in a quiet setting.
Using your own voice is even better. Speaking in your own voice adds a personal touch, making it easier for the audience to connect with the creator.
Adding subtitles is also a good practice. Not everyone watches videos with the sound on, and our platform has a diverse, international audience. Using English or multilingual subtitles allows more people to understand your content. You can easily add subtitles directly through our video platform.
Decide beforehand whether the video will be vertical or horizontal. If you choose a vertical format, ensure that text, images, and other elements align properly with that layout. Before uploading, review the entire video to ensure no important parts are getting cut off.
Creators should not forget to use the #steemvideo tag. Videos uploaded to IPFS and tagged with #steemvideo are key factors for curation by Steem Improvers.
After uploading, feel free to share your video with friends, followers, and the community. This increases the chances of your video reaching genuine viewers. Since views are important for daily rankings, it is good to try and get your content in front of people; however, you should certainly avoid fake views or any form of artificial activity.
There is no need to create videos solely for the sake of getting views. The most important thing is to create good, meaningful content. A video might have a huge number of views, but if the audience gains nothing from it, it holds little value. Conversely, a short video that teaches something, shares an experience, or showcases something positive can be incredibly valuable.
Also, keep in mind that it is perfectly normal for your first video not to be perfect. Try to learn something from every video. If the audio isn't great today, improve it next time. If the storyline isn't clear, plan it out in advance for the next one. This is how your videos will gradually improve.
The most important thing is to be yourself. There is no need to try and make videos like someone else. Your own life, work, experiences, and thoughts can serve as your best content.
I want to encourage everyone who is creating videos for the speem.watch site on Steemit. Keep making videos regularly, learn from your mistakes, and strive to make each new video slightly better than the last.
I hope these small tips prove useful in your video creation process. If we all create quality content and support one another, the Steem video community will become even better and stronger.
What kind of videos are you currently creating? What aspect do you plan to improve in your next video?
Posted with Speem

You have highlighted the important points, and reading your post gave me a clear understanding of everything. I hope everyone benefits from it. I really liked it keep up the good work. Best wishes to you; take care.
Thank you very much for reading my video and article and gaining clarity on the matter; I hope you will structure and present your next video in exactly that way.
Of course, brother, please pray for me. Thank you.