"এলোমেলো কিছু ফটোগ্রাফি।"

in আমার বাংলা ব্লগ16 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

এলোমেলো কিছু ফটোগ্রাফিঃ


58431.jpg

58433.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।আজকের ফটোগ্রাফি গুলো এলোমেলো ফটোগ্রাফি নিয়ে সাজানো হয়েছে।এলোমেলো ফটোগ্রাফি দেখতে সব সময়ই ভীষণ ভালো লাগে আমার।একই পোস্টে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখতে বেশ ভালো ই লাগে।আশাকরছি আপনাদের কাছেও ভালো লাগবে।প্রথম ফটোগ্রাফি দুটো আজকে সকালে তোলা।আপনারা অনেকেই হয়তো জানেন আমি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করে থাকি।আর সকালে হাঁটার উপকারিতা কিন্তু আমাদের সবারই জানা।তবে হাঁটা ছাড়া ও আরো একটি লাভ হয় সকালে হাঁটতে বের হলে।আর সেটা হলো নিরিবিলি পরিবেশে সুন্দর সুন্দর দৃশ্য গুলো চোখে ধরা পরে।যা আমি মোবাইলে ধারন করতে পছন্দ করি সব সময়।

58324.jpg

এরপরের ফটোগ্রাফিটি একটি পিঠার।এই পিঠার নাম আমাদের এলাকায় সেমাই পিঠা।এলাকা ভেদে এর নাম ভিন্ন হলেও খেতে কিন্তু দারুন স্বাদের হয়।তাই শীত ছাড়া ও আমি এই পিঠা তৈরি করে নিয়েছিলাম।তারই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

57961.jpg

57960.jpg

উপরের ফটোগ্রাফি দুটোর মধ্যে পেঁপে গাছের ফটোগ্রাফিটি ভালো মতো খেয়াল করেন।আমি বেশকিছু দিন আগে আমার হাতে লাগানো পেঁপে গাছের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম।আমার সেই গাছে পেঁপে ধরতে দেখে আমার যে কি আনন্দ হয়েছিল সেদিন তা আর কি বলবো।সেদিন মোবাইল নিয়ে যাইনি তাই পরের দিন নীচ নেমে গাছ ও পেঁপে ধরা ছবিটি তুলেছিলাম।আর চালতা গাছে এবার ও অনেক চালতা ধরেছে।

57544.jpg

উপরে ফটোগ্রাফিটি আমড়া ঝুরিতে।আমাদের এক প্রতিবেশী তাদের আমড়া গাছ থেকে পেরে আমাদের জন্য পাঠিয়েছিলেন।আমিও তাড়াতাড়ি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

56490.jpg

কিছুদিন আগে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম।সেখানে গিয়ে সন্ধ্যায় সূর্য ডোবার মুহূর্ত দেখতে গিয়েছিলাম।তারই ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।

56486.jpg

এই ফটোগ্রাফিটি কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পর যে হোটেলে উঠেছিলাম,সেই হোটেলের সামনের একপাশে বাচ্চাদের জন্য এই জায়গাটি ছিল।আমার ছেলে ছোট বাচ্চা না হলেও ওর ভীষণ ভালো লেগেছিল জায়গাটি।

56445.jpg

কুয়াকাটা গিয়ে ডাব খেয়েছিলাম সবাই।ডাব খেতে খেতে এই ফটোগ্রাফিটি ও আমি তুলে নিয়েছিলাম।কেমন লাগলো আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো?ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আবার হয়তো হাজির হয়ে যাব।

আজ আর নয়।আবার আসব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

58442.jpg

58434.png