রেসিপি পোস্ট || সুস্বাদু তরমুজ এর শরবত

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় আম্মুর সহযোগিতায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তৈরি করেছিলাম। এই রেসিপিটা অল্প সময়ে তৈরি করা যায় এবং এটা বেশ স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



সুস্বাদু তরমুজ এর শরবত রেসিপি তৈরি

IMG-20240411-WA0086.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
তরমুজবড় ১ টুকরা
গুড়ো দুধ১ টেবিল চামচ
চিনি১ চা চামচ
লবণ১ চা চামচ

20241031_154227.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


প্রথম ধাপ


20241031_154246.jpg

প্রথমেই তরমুজ কুচি করে কেটে নিলাম এবং এর মধ্যে সকল উপকরণ দিয়ে দিলাম।



দ্বিতীয় ধাপ


20241031_154258.jpg

এক এক করে সবগুলো উপকরণ দেওয়ার পরে এটিকে ব্লেন্ডারের মগের ভিতর নিয়ে নিলাম।



তৃতীয় ধাপ


20241031_154318.jpg

এরপর সব কিছুকে মিক্স করে নিলাম এবং অনেকবার মিক্স করলাম।



চতুর্থ ধাপ


20241031_154328.jpg

এরপর ছাকনির মাধ্যমে বাকি অংশগুলো ফেলে দিয়ে শুধুমাত্র রস নিয়ে নিলাম।



পরিবেশন


IMG-20240411-WA0086.jpg

IMG-20240411-WA0088.jpg

IMG-20240411-WA0092.jpg

IMG-20240411-WA0087.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

1712822983325.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 2 years ago 
  • 09.03.2025


1000130609.jpg

 2 years ago 

গরমকালে তরমুজের শরবতের কোন বিকল্প হয় না। এই শরবতটি তাই গরমের দিনে শরীর ঠান্ডা করতে ভীষণ উপযোগী। আপনি ধাপে ধাপে যেভাবে সম্পূর্ণ শরবতটির রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তা শরবতটি বানানোর জন্য সকলের কাছে উপযোগী হবে বলেই মনে করি।

 2 years ago 

চেষ্টা করেছি সবকিছু খুব ভালোভাবে শেয়ার করার৷ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

তরমুজের শরবত রেসিপি অনেক বেশি সুন্দর হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুস্বাদু তরমুজ এর শরবত রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

অনেক সুস্বাদু হয়েছে৷ আশা করি আপনিও তৈরি করে দেখবেন।

 2 years ago 

এটা মজাদার শরবত দেখে আমার তো খুব ভালো লেগেছে। এই রোজার সময় পুরো দিন রোজা রাখার পর ইফতারের সময় এরকম এক গ্লাস ঠান্ডা শরবত হলে আর কিছুরই প্রয়োজন হয় না। ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এই শরবত তৃপ্তি সহকারে খেয়েছিলেন। আপনার রেসিপিটা দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন৷ এরকম ঠান্ডা শরবত খেলে যেন সারা পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে যায়।

 2 years ago (edited)

কত ফেব্রুয়ারি মাস থেকেই বাজারে তরমুজ আশা শুরু হয়েছে। ধীরে ধীরে তরমুজের সংখ্যা বাড়ছে। মানুষ তরমুজ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করছে। আপনার সুস্বাদু তরমুজ এর শরবতের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটা মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তরমুজের এই মজাদার শরবত টা দেখে তো একদম লোভ লেগে গেলো। যদিও খাওয়া হয়নি তবে আশা করি আগামী কাল থেকে এরকম মজার মজার শরবত করে খাওয়াবে। একা একা খেয়ে ফেললে তো আর হবে না। একদম ভিন্ন রকম একটা রেসিপি এটা।

 2 years ago 

নিজেই তো বানানোর ভয়ে খাই না।
আপনাকে খাওয়ানো তো বিলাসিতা।

 2 years ago 

এরকম বিলাসিতা মাঝে মাঝে দরকার।

 2 years ago 

তরমুজের শরবত খুবই পছন্দের। সারাদিন উপোস বা রোজা রেখে ক্লান্ত শরীর যদি এক গ্লাস তরমুজের শরবত খাওয়া যায় তাহলে সব ক্লান্তি চলে দিয়ে শরীর চাঙ্গা হয়ে উঠে।দারুণ বানিয়েছেন ভাইয়া তরমুজের শরবত।ধাপে ধাপে তরমুজের শরবত তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন৷ আর এই শরবত খেলে যেন একটা আলাদা শান্তি কাজ করে।

 2 years ago 

তরমুজ আমার অনেক পছন্দের একটি ফল। তরমুজ দিয়ে বেশ মজাদার শরবত তৈরি করেছেন ভাইয়া আপনি। দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার তৈরি করা তরমুজ এর শরবত রেসিপি দেখে খুব সহজেই তৈরি করা যাবে রেসিপিটি। মজাদার তরমুজের শরবত রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার এই মূল্যবান মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।