রেসিপি পোষ্ট: সহজ পদ্ধতি অবলম্বন করে দুটি লোভনীয় রেসিপি

in আমার বাংলা ব্লগ • 2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৭ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে দুটি রেসিপি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


আসলে কিছু কিছু রেসিপি রয়েছে, যে গুলো খুব অল্প সময়ের মাঝে তৈরি করা যায়। বিশেষ করে যখন আমাদের বাড়িতে হঠাৎ করে কোন মেহমান চলে আসে, তখন খুবই দ্রুত কোন ধরনের রেসিপি তৈরি করতে হয়।আমি আজকে আপনাদের সাথে এমন দুটি রেসিপি শেয়ার করবো, যে গুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়।আর অতিথি অ্যাপ্যায়ন করার জন্য এই সব রেসিপি একদম বেস্ট রেসিপি। বিশেষ করে আমাদের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এই রেসিপি গুলো ব্যবহার করে অতিথি অ্যাপ্যায়ন করা হয়।

আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি ভাজি রেসিপি

IMG_20250227_203451.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • টমেটো
  • আলু
  • মরিচ
  • পেঁয়াজ
  • চিংড়ি মাছের ভুনা
  • রসুন
  • হলুদ
  • লবণ

কার্যপ্রণালী

ধাপ -১:

প্রথমে আমরা পরিমাণ মতো কিছু মরিচ কেটে নিলাম, পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, পরিমাণ মতো কিছু টমেটো কেটে নিলাম, পরিমাণ মতো কিছু আলু কুচি করে কেটে নিলাম এবং পরিমাণ মতো চিংড়ি মাছের ভুনা নিয়ে নিলাম।সব গুলো উপকরণ একটি বাটির মধ্যে নিয়ে নিলাম।

IMG_20250227_204326.jpg

ধাপ-২:

এরপর আমরা একটি কড়াই নিয়ে নিলাম। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। বেশ কিছু সময় ধরে তেল গুলো গরম করে নিলাম।তেল গুলো গরম হয়ে গেলে আমাদের মরিচ, পেঁয়াজ কুচি, রসুন গুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। বেশ কিছু সময় ধরে উপকরণ গুলো তেলের মধ্যে ভাজি করে নিলাম। এরপর আমরা আমাদের প্রধান উপকরণ আলু এবং চিংড়ি মাছ গুলো ঢেলে দিলাম। এরপর সব গুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নিলাম।

IMG_20250227_204800.jpg

ধাপ-৩:

বেশ কিছু সময় ধরে কষিয়ে নেয়ার পর, আমরা কড়াইয়ের মুখে ঢাকনা লাগিয়ে দিলাম। বেশ কিছু সময় পর আমরা আবার কড়াইয়ের মুখ খুলে দেখতে পারলাম আমাদের রেসিপি টি সম্পন্ন হয়েছে। এরপর আমরা কড়াইয়ের মধ্য থেকে নিয়ে পরিবেশন করি।

IMG_20250227_205309.jpg

মজাদার পায়েস রেসিপি

IMG-20250227-WA0000.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • গুড়
  • চিকন চাল
  • খেজুর
  • কিসমিস
  • মশলা
  • দুধ

কার্যপ্রণালী

ধাপ-১: প্রথমে আমরা পরিমাণ মতো গুড়, পরিমাণ মতো চিকন চাল, পরিমাণ মতো খেজুর, পরিমাণ মতো কিসমিস এবং পরিমাণ মতো মশলা নিয়েছি একটি পাত্রের মধ্যে।

IMG_20250227_210604.jpg

ধাপ-২:

এরপর আমরা পায়েস রান্না করার জন্য আরো একটি পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নিয়ে নিলাম। এরপর আমরা পাত্রের মুখ বন্ধ করে বেশ কিছুক্ষণ সময় রাখলাম। বেশ কিছু সময় পরে আমরা পরিমাণ মতো চাল, পরিমাণ মতো মশলা, পরিমাণ মতো কিসমিস, পরিমাণ মতো গুড়, পরিমাণ মতো নারকেল নিয়েছি।

IMG_20250227_210901.jpg

ধাপ-৩:

এরপর সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। বেশ কিছু সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে রাখলাম। এরপর মুখ খুলে কষিয়ে নিলাম। আবার বেশ কিছু সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে রাখলাম। এরপর আমাদের রেসিপি টি সম্পন্ন হয়েছে।

IMG-20250227-WA0000.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2025-02-27-21-26-54-907_com.android.chrome.jpg

Screenshot_2025-02-27-21-26-15-822_com.android.chrome.jpg

Screenshot_2025-02-27-21-25-42-959_com.twitter.android.jpg

 2 years ago 

আসলেই তো ভাইয়া দুটি রেসিপি খুবই লোভনীয়। চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি কখনো খাওয়া হয়নি তবে চিংড়ি মাছ দেখে লোভ লেগে গেল। মজাদার পায়েস রেসিপি শেয়ার করেছেন দেখছি। পায়েস তো আমার অনেক পছন্দ। মাঝে মাঝেই আমি সময় পেলে পায়েস রান্না করি। পায়েস খেতে আমার দারুন লাগে। দুটো লোভনীয় রেসিপি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া অনেক লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আসলে ভাইয়া এমন রেসিপি সামনে থাকলে আর কিছু লাগে না। এগুলো খেতে যেমন মজা তেমনি তৈরি করা যায় অনেক সহজে।ধন্যবাদ আপনাকে সুস্বাদু দুটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই দুটো রান্নাই আমার ভীষণ প্রিয়। বাড়িতে নলেন গুড়ের পায়েস রান্না করলে আমি একাই সবকিছু লুকিয়ে খেয়ে নিই। কখনো লোকজন আসে পাশে থাকলে অল্প অল্প তাদের দিন বাকি পুরোটাই আমার। হে হে হে। সামুদ্রিক চিংড়ি মাছের যেহেতু প্রচুর এলার্জি হয় তাই মেঠো চিংড়ি দিয়ে এই ধরনের চচ্চড়ি বানাই। আপনার রেসিপি দুটো কিন্তু বেশ লোভনীয়।

 2 years ago 

দুটো দারুণ রেসিপি শেয়ার করেছেন! চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি আগে কখনো খাইনি, কিন্তু শুনেই মনে হচ্ছে দারুণ মজার হবে। আর পায়েস তো আমারও ভীষণ প্রিয়! সুযোগ পেলেই মাঝে মাঝে রান্না করি, আর সেই মিষ্টি স্বাদ মন ভালো করে দেয়। এমন মজাদার আর লোভনীয় দুটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 2 years ago 

সহজ পদ্ধতিতে আপনি এত মজার দুইটা রেসিপি তৈরি করেছেন দেখে, আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। দুইটা রেসিপি দেখতে কিন্তু অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে। তবে আমার কাছে পায়েস তৈরির রেসিপি টা দেখে বেশি ভালো লেগেছে। মনে তো হচ্ছে এটা খেতে দারুন লেগেছিল।

 2 years ago 

সহজ দুটি রেসিপি একসাথে শেয়ার করেছেন। দুটো রেসিপি বেশ পছন্দের। আর এই দুটো রেসিপি রুটির সাথে খেতেও ভালো লাগে। চিংড়ি মাছে যে কোন রেসিপি আমার বেশ পছন্দ। সুস্বাদু দুটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি দুইটি রেসিপি একসাথে প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার শেয়ার করা দুইটি রেসিপি আমার কাছে অনেক বেশি প্রিয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।