জেনারেল রাইটিং - নিয়ম মা‌ফিক কাজ।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি। কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, নিয়ম মাফিক কাজ করা।


kirill_makes_pics-despaired-2261021_1280.jpg

Image by kirill_makes_pics from Pixabay

কাজ আমাদের সকলেরই করতে হয়। একমাত্র অলস লোকের কাজের দরকার হয় না। আর কাজের মধ্যে সবচেয়ে উত্তম পথ হচ্ছে যদি কেউ নিয়ম মাফিক কাজ করে। কারন নিয়ম মাফিক কাজ করলে কাজ যেমন করতে সহজ হয়, তেমনই কাজ হয়ে থাকে দ্রুত। তাছাড়া নিয়ম অনুযায়ী কাজ করলে সেই কাজে ভুলের পরিমানও কম হয়ে থকে। তাই নিয়মের মধ্যে থেকে কাজ করার প্রবনতা আমাদের মধ্যে আনতে হবে। তা যত কষ্টই হোক না কেন!

কারন একবার কাজ যদি আমরা নিয়মের মধ্যে থেকে করার অভ্যাস করতে পারি তবে সেটাই আমাদের অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। যা আসু ভবিষ্যতে আমাদের কাজকে খুবই সহজ করবে। অর্থাৎ আমরা সারাজীবন সেই সুফল ভোগ করতে পারব।

আর এ কারনেই আমাদের উচিৎ নিয়ম মাফিক কাজে মনযোগ দেয়া। এতে করে দিনশেষে আমাদেরই লাভ হবে। তাই চেষ্টার ত্রুটি না করে আমাদের উচিৎ নিয়ম অনুযায়ী কাজ কিভাবে করে ‍সেই বিষয়ে মন দেয়া। এতে করেই আমাদের উন্নতি। আমাদেরও সেই চেষ্টা করে যাওয়া দরকার।