Port Lympne সাফারি পার্ক || পর্ব : ৭
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
আজ আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে সাফারি পার্কের সপ্তম পর্ব নিয়ে।বেশ ভালই লাগছিল ট্রাকে করে যখন আমরা চারিপাশ ঘুরে দেখছিলাম, আর একে একে করে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছিলাম। আরো একটি মজার ব্যাপার হল প্রতিটি প্রাণীর বর্ণনা দেওয়া হচ্ছিল যারা ট্রাকের দায়িত্বে ছিল।কোন প্রাণী কেমন? তাদের অরিজিন কোথায়? সবকিছুই অনেক সুন্দর ভাবে বর্ণনা করা হচ্ছিল।বেশ ভালোই লাগছিল, অনেক কিছু ধারণা পেলাম প্রাণীগুলো সম্পর্কে।যাইহোক চলুন তাহলে আজকের পর্বের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
জিরাফ দেখতে পাচ্ছেন। বাচ্চারা কিন্তু জিরাফ খুবই পছন্দ করে।যখন জিরাফ সম্পর্কে বলা হচ্ছিল তখন তারা বলেছিল এই জিরাফগুলোর উচ্চতা হবে প্রায় ৮ ফুটের মতো।
একটি বেবি জিরাফ দেখতে পাচ্ছেন। তারা বলেছিল জিরাফটির বয়স প্রায় ২ সপ্তাহের মতো হয়েছে।পার্কেই তার জন্ম হয়েছে।
কতগুলো ঘোড়া দেখতে পাচ্ছেন। অনেক দূরে দেখা যাচ্ছিল ঘোড়াগুলো।যদিও এদেশে ঘোড়া অনেক কমন, প্রায়ই দেখা যায় রাস্তাঘাটে।কিন্তু এভাবে দল বেঁধে কখনো দেখা যায় না।অনেক প্রাণী ছিল এই পার্কে কিন্তু সবগুলো আমাদের দেখা সম্ভব হয়নি। কারণ বৃষ্টি, এছাড়া ট্রাক এ করেও ভালোভাবে তেমন দেখা যায়নি রাস্তার এক পাশে দেখা গেলে অন্য পাশে ভালোভাবে দেখা যায়নি।যতগুলো চোখের সামনে পড়েছে ততগুলোই মোবাইলে ফটোগুলো ধারণ করেছি। যাইহোক আজ তাহলে এতোটুকুই, আগামী পর্বে আরো প্রাণী নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses









