Steem 🐍 Snake Game : খেলুন, স্নেক বড় করুন, লিডারবোর্ডে জায়গা করে নিন।
প্রযুক্তি, বিনোদন এবং Steemit ecosystem এই তিনটি বিষয়কে একসঙ্গে নিয়ে আমাদের Steem🐍Snake Game ধীরে ধীরে একটি আকর্ষণীয় gaming experience হিসেবে এগিয়ে যাচ্ছে, এবং এত কম সময় এত বেশি সাড়া পেয়েছি যেটা অবিশ্বাস্য এবং অকল্পনীয়। একজন টিম মেম্বার হিসেবে গেমটির উন্নয়ন এবং ব্যবহারকারীদের অংশগ্রহণ দেখতে পারাটা আমাদের জন্য সত্যিই আনন্দের।
আজকের এই পোস্টে আমি আমার একটি সাম্প্রতিক গেমপ্লে অভিজ্ঞতার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি।

| Squad Lobby থেকে শুরু |
|---|
প্রথম স্ক্রিনশটে দেখা যাচ্ছে Squad Lobby, যেখানে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় একসঙ্গে একটি ম্যাচে অংশ নিতে পারেন।এখানে আমার অ্যাকাউন্ট @mdshanto Leader হিসেবে রয়েছে এবং আরও তিনজন খেলোয়াড়কে Invite করার সুযোগ রয়েছে।এই Squad-based system গেমটিতে ভবিষ্যতে বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলার আরও সুন্দর সুযোগ তৈরি করতে পারে।
![]() | ![]() |
|---|
| গেমপ্লে যত এগোয়, Snake🐍 তত বড় হয় |
|---|
পরবর্তী দুটি স্ক্রিনশটেই আসল মজাটা দেখা যাচ্ছে।প্রথমদিকে আমার Snake এর Length ছিল 25। খাবার সংগ্রহ করতে করতে এবং সফলভাবে মাঠে টিকে থাকতে থাকতে Snake এর আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
পরের পর্যায়ে দেখা যাচ্ছে,
- Length: 279
এবং শেষ মুহূর্তে আমার Snake পৌঁছে যায়,
- Length: 292
বিশেষ করে বড় Snake নিয়ে মাঠের মধ্যে ঘুরে বেড়ানো এবং অন্যের স্নেক এর শরীরের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলা বেশ challenging। একই সঙ্গে Apple, Diamond এবং অন্যান্য বিভিন্ন item সংগ্রহ করার মাধ্যমে গেমপ্লেটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
| Score Saved to Global Leaderboard |
|---|
সবচেয়ে আনন্দের বিষয় হলো ম্যাচ শেষ হওয়ার পর শুধু একটি game over screen দেখা যায় বিষয়টি এমন নয়, বরং অর্জিত স্কোর Global Leaderboard এ Save করা হয়।
আমার এই ম্যাচে Final Length ছিল: 292
অর্থাৎ শুরুতে মাত্র 25 Length থেকে খেলা শুরু করে শেষ পর্যন্ত 292 Length পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।এখানেই এই গেমের অন্যতম আকর্ষণ ,আপনার পারফরম্যান্সই আপনার পরিচয়। আপনি যত ভালো খেলবেন, আপনার স্কোর তত উপরে উঠবে এবং Global Leaderboard এ নিজের অবস্থান তৈরি করার সুযোগ পাবেন।
| STEEM4SNAKE Season 01 সফলভাবে শেষ |
|---|
Steem Snake Game এর সঙ্গে যুক্ত আমাদের বিশেষ gaming competition STEEM4SNAKE Season 01: Rise of Legends ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে।এই প্রথম Season এ অনেক খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, নিজেদের সেরা স্কোর করার চেষ্টা করেছেন এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। সেই সাথে নিয়ম মেনে প্রতিনিয়ত কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেছেন।সবচেয়ে আনন্দের বিষয় হলো, গতকাল Season 01-এর Winner Announcement প্রকাশ করা হয়েছে Friends Witness account থেকে।
বিজয়ীদের ইতিমধ্যে তাদের প্রাপ্য Reward(500 Steem) প্রদান করা হয়েছে।
যারা Season 01 এর ফলাফল এবং বিজয়ীদের তালিকা দেখতে চান, তাদের অবশ্যই Friends Witness account থেকে প্রকাশিত Winner Announcement পোস্টটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
![]() | ![]() |
|---|
| Season 02 খুব শীঘ্রই আসছে। |
|---|
Season 01 শেষ হলেও আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়।বরং সামনে আসছে আরও নতুন কিছু। অর্থাৎ দ্বিতীয় দুইজনে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ফ্রেন্ডস উইটনেস একাউন্টের লেটেস্ট পোস্ট অনুসরণ করুন। এবং নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেতে নিন আকর্ষণীয় সব পুরস্কার।Season 02 এ কী থাকছে, কীভাবে অংশগ্রহণ করা যাবে এবং কী ধরনের নতুন সুযোগ বা চ্যালেঞ্জ আসবে,এসব বিষয়ে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই আপনাদের জানানো হবে।
তাই যারা Steem Snake Game খেলছেন, তারা আমাদের পরবর্তী announcement এর জন্য চোখ রাখুন।আপনাদের Feedback আমাদের জন্য গুরুত্বপূর্ণ।একটি game development team হিসেবে আমরা শুধু গেম তৈরি করেই থেমে থাকতে চাই না। আমরা চাই খেলোয়াড়দের feedback, suggestion এবং experience এর ভিত্তিতে গেমটিকে আরও উন্নত করতে।
| 🐍 The Journey Continues… |
|---|
আমরা গেমটিকে Steem ecosystem এর মধ্যে একটি মজার, প্রতিযোগিতামূলক এবং ক্রমাগত উন্নয়নশীল gaming platform হিসেবে গড়ে তুলতে চাই।Season 01 এর সফল সমাপ্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ milestone।এবার অপেক্ষা,
- STEEM4SNAKE Season 02 এর। এটা যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ে আসতে চলেছি।
আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই স্নেক গেম এক্সপেরিয়েন্স করার জন্য । সে সাথে আরো আহবান জানাচ্ছি আপনি নিজে খেলার পাশাপাশি আপনার বন্ধুদেরকে গেম খেলার ব্যাপারে উৎসাহিত করার জন্য। আমরা আপনাদের কোয়ালিটি কনটেন্ট এবং আপনাদের স্কোর দেখার অপেক্ষায় রইলাম।
Powered by @friends.witness
I'm Md Shanto (@mdshanto), a Bangladeshi from Meherpur. I joined Steemit on August 29, 2020, and my journey with the Steem ecosystem continues to this day.Currently, I serve as Co-Founder & Assistant Developer of SteemOne Community, where I actively contribute to projects and initiatives focused on the growth and development of the Steem ecosystem. I’m also an active member of the @Friends.Witness Team.
Our recent developments include SteemOne.com and the Steem 🐍 Snake Game projects created with a vision to bring greater innovation, utility, and engagement to the Steem community.That’s a brief introduction about me and my journey with Steem. I wish everyone good health, happiness, and continued success.










