🐍 Steem Snake Game: মাত্র দুই সপ্তাহেই ৪,৪১০ ম্যাচ জনপ্রিয়তার নতুন গল্প।

Steem Ecosystem এ Gaming এর জগৎকে আরও আকর্ষণীয় করে তুলতে @friends.witness Team এর পক্ষ থেকে ডেভেলপ করা Steem🐍Snake Game দিন দিন দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। গেমটি চালু হওয়ার মাত্র দুই সপ্তাহ পার হয়েছে, অথচ এর মধ্যেই যে পরিসংখ্যান তৈরি হয়েছে, তা সত্যিই আমাদের জন্য আনন্দের এবং কিছুটা অবিশ্বাস্যও। আমরা আশা করছি সামনে এর চেয়েও আরও বড় মাইল ফলক আমরা খুব দ্রুতই ছুঁতে পারবো। মাত্র ৭৩ জন প্লেয়ার, কিন্তু ৪,৪১০টি ম্যাচ
বর্তমান পরিসংখ্যান দেখলে Steem🐍Snake Game এর জনপ্রিয়তা সম্পর্কে খুব সহজেই ধারণা পাওয়া যায়।
- Total Players: 73 জন
- Total Matches: 4,410টি
| Total Player & Matches | ![]() |
|---|
Season: Season 1 - Live
- আমার বর্তমান অবস্থান: 20th
- আমার পয়েন্ট: 27,690
- আমার ব্যবহৃত Skin: Princess Heart
সবচেয়ে মজার বিষয় হলো, মাত্র ৭৩ জন প্লেয়ার মিলে ৪,৪১০টি ম্যাচ খেলেছেন। অর্থাৎ গড়ে প্রত্যেক প্লেয়ার প্রায় ৬০টি করে ম্যাচ খেলেছেন। মাত্র দুই সপ্তাহের একটি গেমের জন্য এটি নিঃসন্দেহে দারুণ একটি শুরু। এটা যখন অনেক বেশি প্রচার এবং অনেক বেশি ইউজারের পর্যন্ত পৌঁছাবে তখন এটা ব্যাপকভাবে আরো বড় সাড়া পাওয়া যাবে বলে আমাদের আশা রয়েছে। যেহেতু মাত্র শুরু হয়েছে তাই, অনেকেই এখনো এই গেমটি সম্পর্কে অবগত নয় তাই ধীরে ধীরে সকলে অবগত হবেন এবং এটার জনপ্রিয়তা সবচেয়ে উপরে থাকবে কারণ এমন ধরনের মাল্টিপ্লেয়ার গেম প্রত্যেকটা ইউজারের বেশ পছন্দ হবে। যা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 73 জনের প্রায় ৪৪১০ টি ম্যাচ খেলেছেন।
এ থেকেই বোঝা যায়, যারা একবার Steem Snake খেলছেন, তারা শুধু একবার খেলে চলে যাচ্ছেন না,বরং বারবার খেলছেন, নিজের স্কোর উন্নত করার চেষ্টা করছেন এবং Leaderboard এ আরও উপরে ওঠার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। যেটা নিঃসন্দেহে প্রমাণ করে এখন পর্যন্ত যারা খেলেছে তাদের সবচেয়ে পছন্দের একটি গেম হতে চলেছে।
| Global Matrix এ আমার অবস্থান ২০তম |
|---|
Steem Snake এর Global Matrix Live Rankings (Top 50) এ বর্তমানে আমার Steem account @mdshanto রয়েছে ২০ নম্বরে।
আমার বর্তমান স্কোর:
27,690 Points 🐍
আমার ঠিক উপরে থাকা প্লেয়ারদের স্কোরও বেশ শক্তিশালী। যেমন, ১৮ নম্বরে থাকা @bntcamelo এর স্কোর 40,423 এবং ১৯ নম্বরে থাকা @lirvic এর স্কোর 33,706। অন্যদিকে ২১ নম্বরে থাকা @suboohi এর স্কোর 24,921।অর্থাৎ প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। কয়েকটি ভালো ম্যাচ খেললেই Leaderboard এ নিজের অবস্থান আরও উন্নত করার সুযোগ রয়েছে।
![]() | ![]() |
|---|
আর Leaderboard এর একেবারে শীর্ষে থাকা প্লেয়ারদের স্কোর তো সত্যিই চোখে পড়ার মতো! Season 1 এর Top 4 এ থাকা স্কোরগুলো ইতোমধ্যেই মিলিয়নের ঘরে পৌঁছে গেছে। যেটা আরো বেশি অবাক করেছে আমাকে যেহেতু এখনো সিজন শেষ হতে প্রায় এক সপ্তাহ বাকি রয়েছে এখনই যে স্কোর আমরা দেখতে পাচ্ছি সিজন শেষ হতে হতে এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়।
| 🐍 Enter the Worm Arena |
|---|
এখানে লক্ষ্য হচ্ছে মাঠের মধ্যে টিকে থাকা, নিজের Snake এর Length বৃদ্ধি করা, বিভিন্ন উপাদান সংগ্রহ করা এবং শেষ পর্যন্ত Leaderboard এ নিজের অবস্থান শক্তিশালী করা।গেমে প্রবেশ করার জন্য আপনার Steem account দিয়ে Login করুন। এরপর PLAY SNAKE এ ক্লিক করে সরাসরি গেম শুরু করতে পারবেন।
খেলতে খেলতে নিজের Score এবং Length বাড়ান এবং Season 1 এর Leaderboard এ নিজের অবস্থান উন্নত করার চেষ্টা করুন।সবচেয়ে বড় আকর্ষণ হলো আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আমরা আপনাদেরকে লিডার বোর্ডের প্রথম স্থানগুলোতে দেখার অপেক্ষায় রইলাম।
নিজের পছন্দের Snake Skin ব্যবহার করুন।Steem Snake এর আরেকটি সুন্দর ফিচার হলো বিভিন্ন ধরনের Snake Skin ব্যবহার করার সুবিধা।আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন Skin সংগ্রহ/ক্রয় করে নিজের Snake কে সম্পূর্ণ আলাদা একটি Look দিতে পারেন।
আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দের Skin হিসেবে ব্যবহার করছি:
💗 Princess Heart 🐍
এই Skin টি দেখতে বেশ সুন্দর এবং আমার কাছে এটি বেশ আকর্ষণীয় লেগেছে। গেমের মধ্যে নিজের পছন্দের Skin নিয়ে খেলার অনুভূতিটাও বেশ মজার। আমি আমার এই স্নেক স্কিন এর আলাদা নাম দিয়েছে সেটা হলো আমার পার্সোনাল Pokie 🎀 snake স্নেক।
![]() | ![]() |
|---|
আপনার বন্ধুকেও Steem Snake এর সঙ্গে পরিচয় করিয়ে দিন।একটি গেম তখনই সত্যিকার অর্থে সফল হয়, যখন একটি Community সেটিকে ঘিরে তৈরি হয়।তাই আপনি যদি Steem Snake খেলে থাকেন, তাহলে আপনার বন্ধুদেরও গেমটি সম্পর্কে জানান। তাদের গেমটি খেলতে উৎসাহিত করুন এবং নিজেদের অভিজ্ঞতা নিয়ে Quality Content তৈরি করতে বলুন।
আপনি আপনার Gameplay, Highest Score, Leaderboard Position, Favourite Skin কিংবা নিজের Gaming Experience নিয়ে Steem platform এ পোস্ট করতে পারেন।এতে একদিকে যেমন Steem Snake সম্পর্কে আরও মানুষ জানতে পারবে, অন্যদিকে Steem Ecosystem এ Gaming Content এবং Community Engagement আরও বৃদ্ধি পাবে। সেই সাথে আপনার বিভিন্ন ধরনের পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে এবং ভোট পাওয়ার পসিবিলিটি বেশি।
| Friends Witnessএর একটি নতুন Gaming Journey |
|---|
Steem Snake আমাদের Friends Witness Team এর জন্যও একটি বিশেষ উদ্যোগ। আমরা শুধু একটি গেম তৈরি করতে চাইনি, বরং Steem Blockchain এর সঙ্গে Gaming এর একটি আকর্ষণীয় সংযোগ তৈরি করতে চেয়েছি।
মাত্র দুই সপ্তাহে 73 Players এবং 4,410 Matches আমাদের সেই প্রচেষ্টার একটি সুন্দর ফলাফল।
তবে এটি কেবল শুরু।সামনে আরও নতুন Feature, আরও উন্নত Gameplay এবং আরও আকর্ষণীয় Gaming Experience নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। আমরা আশা করি, Steem Community এর ভালোবাসা ও সহযোগিতায় Steem Snake ভবিষ্যতে আরও অনেক বড় একটি Gaming হিসেবে গড়ে উঠবে।
📢 সর্বশেষ আপডেট পেতে আমাদের Follow করুন
Steem Snake এর নতুন Feature, Update, Competition, Reward এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে Friends Witness এর Latest Posts অনুসরণ করুন।আপনি যদি এখনো Steem Snake না খেলে থাকেন, তাহলে এখনই Steem account দিয়ে Login করুন এবং PLAY SNAKE করে আপনার নিজের Journey শুরু করুন।
I'm Md Shanto (@mdshanto), a Bangladeshi from Meherpur. I joined Steemit on August 29, 2020, and my journey with the Steem ecosystem continues to this day.Currently, I serve as Co-Founder & Assistant Developer of SteemOne Community, where I actively contribute to projects and initiatives focused on the growth and development of the Steem ecosystem. I’m also an active member of the @Friends.Witness Team.
Our recent developments include SteemOne.com and the Steem 🐍 Snake Game projects created with a vision to bring greater innovation, utility, and engagement to the Steem community.That’s a brief introduction about me and my journey with Steem. I wish everyone good health, happiness, and continued success.








