The Diary Game || 16 Sep 2026 || দুই বছরের স্মৃতি রেখে আসার কিছু মুহূর্ত।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
কেমন আছেন steem- এর সকল বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন, আমি মনে আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আচর নানা কাজ এর মধ্যে দিয়ে আজকের দিনটি কেটেছে। আজকের দিনের কিছু সুন্দর মুহূর্ত ও আমার অভিজ্ঞতা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার করার জন্যই আজকের এই ডাইরি গেম।
তারিখ:১৬/৯/২০২৬
প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সরাসরি বাসায় চলে আসলাম। আজকে মাদ্রাসায় থেকে e-TC নিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে আজকে মাদ্রাসা চলে গেলাম। মাদ্রাসায় গিয়ে প্রথমে স্যারদের সাথে কথা বললাম। তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাগজ পাতি সব দেখালাম। ক্যাশিয়ার স্যার বলল একটি দরখাস্ত লিখতে e-TC জন্য। মাদ্রাসা থেকে বের হয়ে এক বন্ধুর বাসায় গিয়ে দরখাস্ত লিখলাম।
দরখাস্ত নিয়ে এসে প্রথমে অফিসে জমা দিলাম ওইখান থেকে সাইন নিয়ে কম্পিউটার রুমে গেলাম। কম্পিউটার রুমের সব কাজ শেষ করে দুই তলায় এসে দাঁড়িয়ে থাকলাম। বন্ধুদের সাথে দেখা করলাম এবং সাথে সাথে ও দেখা করবে মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম। ওইখান থেকে আবার নতুন মাদ্রাসা চলে আসলাম ওইখানে ব্যাংকে টাকা জমা দিয়ে পুরানো মাদ্রাসার ওখানে চলে গেলাম। দুই তিন জনের সাথে টাকা লেনদেন ছিল তা সব কিলিয়ার করে আসলাম।
দুই বছরের স্মৃতি এ মাদ্রাসার মধ্যে রয়ে গেল। একটু কষ্ট লাগলেও কিছু করার নেই। ওইখান থেকে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজের জন্য মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আছর এর সময় ঘুম থেকে উঠে নামাজ বাসায় পড়ি কিছুক্ষণ গেম খেললাম। গেম খেলতে খেলতে কোচিংয়ে যাওয়ার সময়।
পরের কোচিং-এ চলে আসলাম। আজকেও জীবন বিজ্ঞানের ছাড় ছিল না তার জন্য আজকেও বসে বসে দুষ্টুমি করলাম। প্রথম ক্লাস তো হলো না পরে দ্বিতীয় ক্লাসটি ভালোমতো করে বাসায় চলে আসি। কিছুক্ষণ পর এশার নামাজের জন্য মসজিদে চলে গেলাম।নামাজ শেষ করে সবার শেষে মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার সময় দেখি মসজিদের সামনের রাস্তায় ছোট্ট ছেলেরা খেলাধুলা করছি। ওদের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে বাসায় চলে আসি।
নামাজ পড়ে আসার সময় ছোট পোলাপানের সাথে একটু দুষ্টামি।
এই ছিল আজকের আমার ছোট্ট Diary Gam। আশা করি আমার এই ছোট্ট দিনের কথামালা আপনাদের ভালো লাগবে। জীবনের প্রতিটি দিন আমাদেরকে একটি একটি করে নতুন কিছু শেখায় এবং নতুন অভিজ্ঞতা দেয়।
আজকের মত আমার কথামালা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় হাসিখুশি থাকবে। আবারো দেখা হবে নতুন কোন দিনের নতুন কথামালা নিয়ে।
আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | samsung |
| Camera | 64 mp |
| Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
| Short by | @rjabdullah |





