The Diary Game || 30 Oct 2026 || বন্ধুদের সাথে ক্রিকেট খেলা এবং বন্ধুদের সাথে সময় কাটানোর কিছু মুহূর্ত।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
কেমন আছেন steem- এর সকল বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন, আমি মনে আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আচর নানা কাজ এর মধ্যে দিয়ে আজকের দিনটি কেটেছে। আজকের দিনের কিছু সুন্দর মুহূর্ত ও আমার অভিজ্ঞতা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার করার জন্যই আজকের এই ডাইরি গেম।
তারিখ ৩০/১০/২০২৬
প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাহিরে হাটাহাটি করতে ছিলাম এই সময় এক বন্ধু ফোন দিয়ে বলল মাঠে চলে আসতে। আজকে যেহেতু শুক্রবার তার জন্য কিছুদিন আগে যে অন্য এলাকার পোলাপানদের সাথে খেলেছিলাম তারা আজকে সকালে খেলতে আসবে আমাদের সাথে। পরে আমি একাই মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি আমি আর আর একজন বন্ধু মাঠে ছিলাম। পরে মাঠে সাইডে একটি নেট লাগিয়ে প্র্যাকটিসের জায়গা ছিল ওইখানে আমরা দুই ওভার করে খেলতে লাগলাম।
আমরা দুই-তিন ম্যাচ খেলতে খেলতে সবাই চলে আসলো। পরে তাদের সাথে তিনটি ম্যাচ খেললাম। প্রথম দুইটি ম্যাচ আমরা জিতেছিলাম পরের একটা ম্যাচ আমরা হেরে গেলাম। আজকে হলো শুক্রবার এবং সবার মাদ্রাসায় খোলা তার জন্য আমরা সকাল দশটা পর্যন্ত খেলাধুলা করলাম।প্রথম দিন খেলার পর যাদের সাথে ম্যাচ ছিল তারা চলে গেল। পরে আমরা আমরাই ম্যান ভাগ করে খেলা শুরু করে দিলাম। দশটা পর্যন্ত খেলাধুলা করে আমরা বাসায় চলে গেলাম। যেহেতু শুক্রবার পাক পবিত্র হওয়ার একটা ব্যাপার রয়েছে তার জন্য আগে আগেই সবাই চলে গেলাম।
বাসায় গিয়ে হাতমুখ ধুয়ে সকালের নাস্তা করলাম প্রথমেই। নাস্তা করার পর আমি ঘুমিয়ে পড়লাম। কারণ হচ্ছে সকালে খেলাধুলার পর শরীরটা বেশ ভারি ভারি লাগতেছিল তার জন্য ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বারোটা বাজে তাই তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। গোসল করে বন্ধুকে ফোন দিলাম আজকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। গোসল শেষ করে আমি বাসা থেকে ১২:৩০ এর মধ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি আগে আগে গিয়ে মসজিদের বড় গেটের সামনে দাঁড়িয়ে থাকি। এর মধ্যেই দুজন বন্ধু চলে আসলো। ভেবেছিলাম আগে আগে গিয়ে নীচ তালায় এসির মধ্যে বসবো। কিন্তু গিয়ে দেখি নিচ তালা ভরে গিয়েছে। পরে আর কি করার আমরা দুইতালায় চলে গেলাম। দুই তালায় গিয়ে নামাজ শেষ করে আমরা ছাদের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। যখন মানুষ কমে গেল তখন আমরা নিচে নেমে গেলাম।
যেহেতু আজকে শুক্রবার মসজিদে বাহিরে গেলে অনেক খাবার এর দোকান এসেছে তার জন্য আমরা নিচে নেমে সরাসরি দোকানের ঐখানে চলে গেলাম। আমাদের মসজিদের এখানে তিন চারটা ফুচকার দোকান আছে তার মধ্যে একটি দোকান রয়েছে ওই দোকানের ফুচকা অনেক ভালো লাগে। ওই দোকানে সব সময় অনেক ভিড় থাকে। পরে আমরা ওই দোকান থেকে ফুচকা নিলাম। খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর বাসায় যাওয়ার সময় দেখতে পেলাম বিস্কুট এর দোকান। পরে ২০ টাকা দিয়ে একটি বিস্কুট নিয়ে খেতে খেতে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরেই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি মাগরিবের আজান দিচ্ছে। পরে আর কি করার তাড়াতাড়ি করে উঠে মসজিদে চলে গেলাম। মসজিদে নামাজ শেষ করে এক বন্ধুর সাথে বাইরে কেস হাঁটাহাঁটি করলাম এবং হালকা নাস্তা ও করলাম। ঘোরাঘুরি শেষ করে বাসায় যাওয়ার সময় একটি দোকান থেকে আইসক্রিম কিনে খেতে খেতে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরপরই এশারের আযান দিয়ে দিল। যেহেতু কালকে পরীক্ষা নাই তার জন্য ঘরে নামাজ পড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়লাম।
এই ছিল আজকের আমার ছোট্ট Diary Gam। আশা করি আমার এই ছোট্ট দিনের কথামালা আপনাদের ভালো লাগবে। জীবনের প্রতিটি দিন আমাদেরকে একটি একটি করে নতুন কিছু শেখায় এবং নতুন অভিজ্ঞতা দেয়।
আজকের মত আমার কথামালা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় হাসিখুশি থাকবে। আবারো দেখা হবে নতুন কোন দিনের নতুন কথামালা নিয়ে।
আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | samsung |
| Camera | 64 mp |
| Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
| Short by | @rjabdullah |











আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।