পরোপকার|| by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
পরোপকার মানুষের একটি মহৎ গুণ পরোপকার অর্থ হলো অন্যের উপকার করা বিপদে পড়া মানুষকে সাহায্য করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময় সহযোগিতা করা পরোপকারের মাধ্যমে মানুষ একে অন্যের কাছাকাছি আসে সমাজে ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পায় একজন মানুষ একা সব কাজ করতে পারে না তাই জীবনের বিভিন্ন সময়ে তাকে অন্যের সাহায্য নিতে হয় আবার অন্যের প্রয়োজনের সময় আমাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত পরোপকার করতে সব সময় টাকা পয়সার প্রয়োজন হয় না নিজের সামান্য সময় শ্রম ও ভালো কথা দিয়েও অন্যকে সাহায্য করা যায় ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া পথ হারানো মানুষকে পথ দেখানো এবং দরিদ্র শিশুকে পড়াশোনায় সাহায্য করা পরোপকারের উদাহরণ পরোপকার করলে মানুষের মনে শান্তি আসে এবং অন্যের মুখে হাসি ফুটে ওঠে।
পরোপকার শুধু ব্যক্তির জন্য নয় এটি পুরো সমাজের জন্য উপকারী পরোপকারী মানুষকে সবাই ভালোবাসে ও সম্মান করে বিপদের সময় পরোপকারী মানুষ অন্যের পাশে দাঁড়ায় তাই সমাজে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টি হয় আমাদের ছোটবেলা থেকেই পরোপকারের শিক্ষা নেওয়া উচিত বাবা মা শিক্ষক এবং বড়দের কাছ থেকে আমরা এই শিক্ষা পেতে পারি আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা উচিত তবে উপকার করার সময় কোনো অহংকার করা উচিত নয় কারণ প্রকৃত পরোপকার হলো নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানো মানুষ মানুষের জন্য এই মনোভাব নিয়ে কাজ করলে সমাজ সুন্দর হবে দেশ উন্নত হবে এবং মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে তাই আমাদের সবাইকে পরোপকারী হতে হবে এবং মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে হবে।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




