বাবার চোখের পরীক্ষায় দিশা মহানগরে
নমস্কার বন্ধুরা,
সারাদিনটাই কেটে গেল দিশা মহানগরে। রবিবার দিন বাবা কিছু কাজে কলকাতায় এসেছে। আগেই ঠিক করেছিলাম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাবাকে চক্ষু বিশেষজ্ঞকে দেখানো হবে। গতকালকেই দিশা মহানগরে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছিলাম। সময় ছিল দুপুরে দুটো, সময়েই বাবাকে নিয়ে পৌঁছে গেলাম দিশাতে। কাউন্টারে টাকা জমা করে সোজা উঠে গেলাম দোতলায় ডাক্তারবাবুর চেম্বারের সামনে। ডাক্তারবাবু তখন অপারেশন থিয়েটারে, ওই সময়ের মধ্যে বাবার চোখে ড্রপ দেওয়া, পাওয়ার মাপার প্রাথমিক টেস্ট গুলো হয়ে গেলো।
অবশেষে ডাক্তারবাবু ঘন্টাখানেক পর চেম্বারে এলেন, বাবার চোখ পরীক্ষা করে ডান চোখের ছানির কথা বলেন। আর রেটিনা টেস্ট করিয়ে আনতে বলেন। সুবিধার বিষয় হলো, ওই টেস্টগুলোর জন্য আলাদা জায়গায় দৌড়াদৌড়ি করতে হলোনা, একই তলায় টেস্ট। চটপট টেস্টগুলো হয়েও গেলো। টেস্টের রিপোর্ট হাতে নিয়ে ফের ডাক্তারবাবুর চেম্বারের সামনে ফিরলাম, তিনি আবারও অপারেশনের থিয়েটারে। ফলে কিছুটা সময় আরও অপেক্ষা করতে হলো।
আকাশ মেঘলা ছিল বলে বুঝতেই পারিনি বিকেল গড়িয়ে এসেছে। বাইরে আকাশে ধূসর মেঘ, বিকেল পাঁচটার সময় ডাক্তারবাবু ফিরে চেম্বারে বসলেন। রিপোর্টগুলো দেখালাম, এবং ছানি অপারেশনের কথা জানালেন। যদিও এটা মার্চ মাসেই বলেছিলেন, তাই লেন্সের ব্যাপারে আলোচনা করলেন। হুট করে ডিসিশন নেওয়াটা বোকামি হবে তাই ডাক্তারবাবুকে বললাম বাড়ি গিয়ে আলোচনা করে আগামীকাল জানাবো। সারাটা দুপুর এবং বিকেল দিশাতে কাটিয়ে বিকেল ৫ টা নাগাদ বেরিয়ে এলাম। বাড়ি পৌঁছে আলোচনা সেরে নিতে হবে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






