দুর্যোগ পেরিয়ে মধ্যরাতের পিজ্জা আহার
নমস্কার বন্ধুরা,
সোমবারের রাতে আমার অভিজ্ঞতাটা ভয়াবহ ছিল। শ্যামবাজার থেকে ভিজে একসার হয়ে শেষমেশ ঘরে ফিরলাম, তখন শরীর এতটাই ক্লান্ত ছিল যে পিসির বাড়িতে গিয়ে খাবার খাওয়ার শক্তি ছিলনা। স্নান সেরে নেওয়ার পর খিদেটা একটু বেশিই চাগাড় দেওয়া শুরু করলো। খিদের তাড়নায় সোজা জুলুস পিজ্জার মেনুতে হাত চালিয়ে দিলাম। একটা পিজ্জায় হয়তো আজ পেট ভরবে না, তাই খিদের গভীরতা বুঝে দুটো পিজ্জা একসাথে অর্ডার করে বসলাম। একটি ১০ ইঞ্চির লাইসেন্স টু গ্রিল চিকেন পিজ্জা, আর তার সাথে স্বাদ বদলের জন্য ছোট ৭ ইঞ্চির ক্লাসিক মোজারেলা পিজ্জা। বাইরে তখনো অবিশ্রান্ত বৃষ্টি চলছে, তাই ডেলিভারির সময় বেশ খানিকটা দেরিতেই দেখাচ্ছিল। মেঘের গর্জন শুনতে শুনতে অলসভাবে গান চালিয়ে শুয়ে পড়লাম। অবশেষে যখন প্রকৃতির মেজাজ কিছুটা শান্ত হয়ে বৃষ্টিটা থামল, তখন ঘড়ির কাঁটা রাত ১২টা পার করে ফেলেছে, এদিকে গা হালকা ম্যাজ ম্যাজ করাও শুরু করলো। পেটের ভেতর তখন আক্ষরিক অর্থেই ইঁদুর দৌড়াদৌড়ি করছিল!
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক রাত ১২:৩০ টার সময় ডেলিভারি বয় এসে ফোন করলো। তড়িৎ গতিতে গরম বাক্স দুটো নিয়ে ঘরে চলে এলাম। আগ্রহ নিয়ে বড়ো বাক্সের ঢাকনা আগে খুললাম, ১০ ইঞ্চির লাইসেন্স টু গ্রিল পিজ্জা। জুলুসের চেনা ছাপ পিজ্জা তে, থরে থরে সাজানো স্মোকি গ্রিলড চিকেনের টুকরো, মিষ্টি ভুট্টার দানা আর ব্ল্যাক জলপাইয়ের কুচি। আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে প্রথম স্লাইসটা মুখে নিলাম, গ্রিলড ফ্লেভারের চিকেন আর মোজারেল্লা চিজের যুগলবন্দিতে চোখ বুজিয়ে দিলো।
চার স্লাইস লাইসেন্স টু গ্রিল পিজ্জা শেষ করে, দুই স্লাইস ছেড়ে হাত বাড়ালাম ৭ ইঞ্চির মোজারেলা পিজ্জার দিকে। সাধারণ পিজ্জা, কিন্তু আমার কাছে অসাধারণ! অতিরিক্ত টপিংসের আড়ম্বর নেই, শুধুমাত্র গলানো মোজ্জারেলা চিজের মোটা আস্তরণ। মুখে দিতেই এক অদ্ভুত মানসিক প্রশান্তি। আসল অর্থেই নিখুঁত কমফোর্ট ফুড।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







