ডোমিনোজের নতুন মেন্যু!
নমস্কার বন্ধুরা,
যেখানে থাকি তার ৫০০ মিটারের মধ্যে নতুন একটা ডোমিনজ আউটলেট খুলেছে। পরশু দিন সন্ধ্যের দিকে পিসির শাশুড়িকে দেখে ঘরের পথ ধরেছি, কি মনে হলো ডোমিনজে ঢুকে পড়লাম। তাদের নতুন মেন্যু চালু হয়েছে, কদিন ধরে মেসেজ আসছে। পাতা উল্টোতে উল্টোতে উল্টাতে বাছলাম চিকেন ম্যাক্স তন্দুরি। অর্ডার করে মিনিট পনেরো অপেক্ষা করে বাক্স নিজের হাতে বেরিয়ে পড়লাম। ফ্রেশ হয়ে পিজ্জার বাক্সটা খুললাম, ততক্ষণে পিজ্জা সুন্দর হালকা উষ্ণতা পৌঁছেছে। বাক্সটা পুরোপুরি মেলতেই চোখ দুটো জুড়িয়ে গেল। পিজ্জার ওপরে তন্দুরি চিকেনের টুকরোতে রীতিমতো ঠাসাঠাসি! আর তার ঠিক উপর দিয়ে পুরো পিজ্জাটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেখায় টানা লিকুইড চিজের লম্বা পরত।
প্রথম স্লাইসটা হাতে তুললাম, আরেকটা চমক অপেক্ষা করছিল। দামটা কেন এত বেশি সেটাও বুঝলাম। পিজ্জার ধারের ক্রাস্টটা আদপে ফাঁপা, আর সেই ফাঁপা ক্রাস্টের ভেতরে লুকিয়ে আছে তন্দুরি চিকেন সসেজ! অপ্রত্যাশিত সারপ্রাইজ আরকি। স্লাইসটা মুখে দিতেই ভিন্ন ধরনের স্বাদে হারিয়ে গেলাম। এক কামড়েই মুখের ভেতরটা মশলাদার চিকেনের টুকরোতে মুখ পুরোপুরি ভরে গেল। আর সবচেয়ে বড় টুইস্টটা দিল ওপরের সেই লিকুইড চিজের স্তরটি। সেটা আসলে ছিল লিকুইড গার্লিক চিজ! তন্দুরি চিকেনের মশলা আর গার্লিক চিজের টক নোনতা ক্রিমি স্বাদ একে অপরের সাথে মিশে অপূর্ব মেলবন্ধন।
পটাপট একটার পর একটা করে চার-চারটে স্লাইসই চোখের পলকে শেষ। খাওয়া শেষে খালি বাক্সের দিকে তাকিয়ে মনের কোণায় অল্প দুঃখ ভেসে উঠল। চারখানা স্লাইসে মন কি ভরে? পিজ্জার সাইজটা যদি ১০ ইঞ্চির হতো, তবেই মনের পুরোপুরি তৃপ্তি! হাঃ হাঃ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







