কলকাতার গণেশ চতুর্থী
নমস্কার বন্ধুরা,
শরতে দেবী দুর্গার মর্ত্যে পদার্পণের আগে হাজির হন তাঁর জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী গণপতি। বাহন মূষিককে সাথে নিয়ে সিদ্ধিদাতার আগমন বাঙালির পুজো পার্বণের শুরু। সোমবার ছিল গণেশ চতুর্থী। কলকাতা সহ রাজ্য জুড়ে ধুমধাম ও ভক্তিভরে গণপতির আরাধনা হয়। মঙ্গলবার আমার অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের শেষ দিন। হাসপাতাল থেকে কাজে দৌড়ালাম, দুপুর বেলায় পেটে খিদের নিয়ে রাস্তায় বেরোলাম। প্রায় দোকান বন্ধ! কারণটা বুঝলাম না, যে পাড়ায় যাই তার মোড়ে লোকের ভিড় দেখে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি সুসজ্জিত শ্রী গণেশ। আর সেই পুজো মণ্ডপের ঠিক সামনেই খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়?
সোজা গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেই খিচুড়ির লাইনে। লাইনের ধনী দরিদ্রের কোনো ভেদ নেই। চাকুরিজীবী থেকে শুরু করে দিনমজুর, প্রবীণ থেকে শিশু সবাই দাঁড়িয়ে মহাপ্রসাদ নিচ্ছে। কলকাতার পাড়ার পুজোর রূপ! ভিড় ধীরে ধীরে এগোতে থাকলো। অবশেষে আমি হাতে পেলাম শালপাতার বাটিটা। তাতে গরম গরম খিচুড়ি ভোগ, যার ওপর কষা আলুর দম, সাথে অল্প পায়েস। রাস্তায় দাঁড়িয়ে ভোগের প্রথম গ্রাসটা মুখে তুলে নিলাম। ঈশ্বরের আশীর্বাদের প্রসাদ অমৃততুল্য! আলুর দমের হালকা ঝাল মিষ্টি স্বাদ আর শেষে পায়েসের মিষ্টতা এক স্বর্গীয় তৃপ্তি দিলো।
মন ও পেট দুটোই শান্ত করে কাজের দিকে হাঁটা দিলাম! মন দারুন খুশি। কদিন পরেই আছে শ্রী শ্রী বিশ্বকর্মার পুজো। তাতেও খিচুড়ি ভোগ পাওয়া যায়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





