মোমোজ হাবে মোমোর জাদু 😋

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিতে গিয়েছিলাম লেক মলের কাছে। কাগজ গুলো হাতে নিয়ে ফিরছি, তখন মনে হলো "মোমো'জ হাব" থেকে ঘুরে গেলে ভালই হয়। অল্প দূর এগোতে পরিচিত ভিড়টা চোখে পড়ে গেলো। ভিড় কেনই বা হবেনা! দোকানটা নামের সাথে সার্থক, কারণ সেখানে অন্য কোনো খাবার নেই, মাত্র কয়েক পদের মোমো! ব্যাস। মোমোর ভাবনায় ভিড়ে আমিও দাঁড়িয়ে পড়লাম। মেনু কার্ডের মাত্র পাঁচটা পদ, তার মধ্যে থেকে নিলাম আমার পছন্দের প্লেট স্টিম চিকেন মোমো। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তারপর আমার সামনে হাজির হলো মোমোর থালা। থালায় সারি দিয়ে সাজানো আটখানা স্টিম মোমো। তার ঠিক পাশেই দুই স্বাদের চাটনি, তবেই দুটোই ঝাল। সাথে বোনাস হলো এক বাটি গরম ভেজ স্যুপ!

1000255033.jpg

1000254954.jpg

থালাটা হাতে পাওয়া মাত্রই আর এক মুহূর্তও দেরি না করে মোমো তুলে কামড় দিলাম! প্রথম মোমোটা চাটনি ছাড়া! আহা, মোমো চিকেনের ছোটো ছোটো টুকরো আর পেঁয়াজের পুরে ভর্তি। পরেরটা চাটনিতে হালকা লেপ্টে মুখে তুললাম, জিভটা নেচে উঠলো! মোমোর পাতলা ময়দার আস্তরণের ভেতরে পুরে একদম ঠাসা ছিল। পুরের গোলমরিচের গুঁড়ো বাড়তি স্বাদ জোগাচ্ছিল।

1000255032.jpg

মোমো আর চাটনির জুগলবন্দিতে সাবাড় করতে করতে সাথে চালাতে শুরু করলাম ভেজ স্যুপ। এক চামচে ভর্তি স্যুপ। হালকা উষ্ণ ভেজ স্যুপের মোলায়েম স্বাদ আর ঝাল চাটনিতে মাখানো মোমো মিলেমিশে এক কথায় স্বর্গীয়! ৮ পিস গরম মোমো কয়েক মিনিটে উড়িয়ে হাত দিলাম বাকি স্যুপের দিকে। ৫০ টাকায় জাস্ট অসাধারণ!


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png