বৃষ্টির ধারা রাত পেরিয়ে দিনভর চললো
নমস্কার বন্ধুরা,
শ্রাবণ পেরিয়ে ভাদ্র শুরু হলেও মেঘের ছায়া যেন কিছুতেই কাটছে না! গতকাল রাত থেকেই আবার বর্ষণ শুরু হয়ে গেছে। দিনকয়েকের একটু থিতু ভাব কাটিয়ে বরুণ দেব নতুন করে তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন। গতকাল রাতে খাবার খেতে বেরিয়েছিলাম, আকাশ পরিস্কার দেখে ছাতা নিয়ে বেরোইনি। খেতে খেতেই অঝোরে বৃষ্টি হওয়া শুরু হলো। খাওয়া শেষ করে বেশ অনেকটা রাত পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু সে থামার নয়, অগত্যা জামা কাপড় সহ নিজেকে জলকাদায় ভিজিয়ে একসার হয়ে ঘরে ঢুকলাম। ঘরে এসে স্নান করে শুয়ে পড়লাম, হয়তো ভিজলাম বলেই ঘুমটা বেশ জমিয়ে আসলো। ভেবেছিলাম সকাল হলেই আকাশ শান্ত হয়ে যাবে। কিন্তু আজ সকালে ঘুম ভাঙার পর তাকিয়ে দেখি দৃশ্যপট বিন্দুমাত্র বদলায়নি! একই রকম মেঘলা আকাশ আর অবিরাম বৃষ্টি ঝরেই চলেছে। এমন একনাগাড়ে বৃষ্টি মাথায় বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, তাই সারাটা দিন ঘরের চার দেয়ালের বন্দি থাকলাম।
বাবা একদিন হলো কলকাতায় এসেছে, কিছু কাজ আর চোখের পরীক্ষা নিরীক্ষা। ঘরেই কাজ করতে করতে দিশা হাসপাতালে যোগাযোগ চালালাম। আগামীকাল সময় এবং ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট হয়েও গেলো। এদিকে ধীরে ধীরে সকাল গড়িয়ে দুপুর হলো, অথচ বৃষ্টি থামবার যেন বিন্দুমাত্র জো নেই। দুপুরবেলা খেতে বেরোলাম তখনও সেই বৃষ্টি মাথায় নিয়ে। তবে ছাতা নিয়ে নিয়েছিলাম বলে প্যান্টের নিচ দিকটা এবং জুতোটা ভেজা ছাড়া বিশেষ একটা কষ্ট পায়নি।
বিকেলের দিকে বৃষ্টি কিছুটা থামলেও সন্ধ্যার দিক থেকে আবার ঝিপঝিপ করে বৃষ্টি আরম্ভ হলো। বাইরে তাকিয়ে দেখি পুকুরটা রাতের আলোতে আলোকিত হয়ে আছে আর তাতে বৃষ্টির ছটা এক মায়াবী রূপ দিয়েছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





