অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের তৃতীয় ডোজ

in আমার বাংলা ব্লগ24 days ago

নমস্কার বন্ধুরা,

গতকাল ছিল আমার অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়ার দিন। গেছিলাম সেই বেলেঘাটা আইডিতেই, ওই হাসপাতালের পরিচ্ছন্ন এবং ফাঁকা ফাঁকা পরিবেশ খুব ভালো লেগেছিল। তবে গতকাল বাড়ি থেকে বেরোতে বেশ খানিকটা দেরিই হয়ে গেল। মূলত ঘুম ভাঙতে দেরী হওয়ার কারণেই এমনটা। তারপর বাসের জন্য কুড়ি মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হলো। একে তো দেরিতে বেরোনো, তার ওপর বাসের জন্য অপেক্ষা! অবশেষে বাসে উঠলাম, তখন ট্রাফিকে জমে গেলাম। সেই কারনে বেলেঘাটা আইডি হাসপাতালের পৌঁছাতেই, ঘড়ির কাঁটা ১১টা পেরিয়ে গেছে।

1000266240.jpg

দ্রুত হেঁটে টিকিট ছাড়াই সোজা চলে গেলাম অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিনের ঘরের দিকে। আগের দিনের চেয়েও আজ আরও বেশি ফাঁকা। লাইনে দাঁড়াতেই হলো না, সোজা ভেতরে ঢুকে গেলাম। আমার আগের জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো তারপরে আমি বসে পড়লাম। চেয়ারে বসে নার্সের পটু হাতে মুহূর্তের মধ্যে আমার দুই হাতে ইনজেকশন হয়ে গেলো। সবমিলিয়ে হয়তো পাঁচ মিনিট সময় লাগলো!

ভ্যাকসিন নিতেই পিঁপড়ে কামড়ানোর মতো হালকা চিনচিনে ব্যথা আর অল্প পেশির টান দুই হাতে জানান দিলো। কিন্তু ব্যথা জিরিয়ে নেওয়ার মতো ফুরসত আমার হাতে একদমই ছিল না। কারণ গতকালই পিসের মাকে নার্সিংহোম থেকে ছাড়বে, দুপুরবেলা ডিসচার্জ হবে সেখানেও থাকা জরুরি। তাই সোজা রওনা হলাম পিসির বাড়ির দিকে। আমার আর বাকি রইলো মাত্র এক ডোজ। সেটা সেপ্টেম্বর মাসে আছে। ব্যাস, তারপর শান্তি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png