একটি পাতার মধ্যে ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই তারিখ একটা ম্যান্ডেলা আর্ট তৈরী করেছিলাম। তবে সেটা খুবই সাধারণ বিষয়ের উপর করেছিলাম। একটা সাধারণ পাতার উপর ডিজাইন দিয়ে সাজিয়েছি। কখনও কখনও একটি সাধারণ পাতার আকৃতিই হয়ে উঠতে পারে অসাধারণ সৃজনশীলতার ক্যানভাস। সেই ভাবনা থেকেই একটি পাতার অবয়বকে কেন্দ্র করে তৈরি করেছি এই ম্যান্ডেলা ডিজাইনটি। মূল আকৃতি হিসেবে ব্যবহার করেছি একটি দীর্ঘ ও বাঁকানো পাতার অবয়ব।
পাতাটির মাঝখান দিয়ে একটি সবুজ ডাঁটা তৈরী করে তার দুই পাশে তৈরি করেছি একাধিক ছোট-বড় অংশ। প্রতিটি অংশের নকশা আলাদা। কোথাও রয়েছে বৃত্ত, কোথাও সর্পিল রেখা, কোথাও জালের মতো জ্যামিতিক প্যাটার্ন, আবার কোথাও পাতার শিরার মতো সূক্ষ্ম রেখা। পাতা প্রকৃতির একটি অত্যন্ত সাধারণ উপাদান। প্রতিদিন আমরা অসংখ্য পাতা দেখি, কিন্তু সেই সাধারণ পাতার মধ্যেও রয়েছে অসংখ্য নকশা-শিরা, বাঁক, আকৃতি, রঙ এবং গঠন।
🍂উপকরণ:🍂
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি পাতার গঠন তৈরী করে নিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পুরো পাতার গঠন এর উপর উপরের বর্ননা অনুযায়ী বিভিন্ন ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।

▶️তৃতীয় ধাপে- কালার পেন দিয়ে পাতার কিছু ডিজাইনে গাঢ় করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- একইভাবে কালার পেন এর মাধ্যমে গাঢ় করে দিয়েছিলাম।

▶️পঞ্চম ধাপে- মোম রং দিয়ে পাতার সমস্ত ম্যান্ডেলা ডিজাইনে কালার করে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






Lo que aprendí al ver tus 5 etapas, sobre todo el uso del মোম রং, es que la paciencia convierte una hoja simple en un mandala complejo, sin vueltas. La vida me enseñó que la espiral central marca la diferencia en el impacto visual. ¿Qué te motivó a elegir una hoja como lienzo principal?