গ্রামীণ সরল জীবনের উপরে আর্ট || অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে একটা প্রাকৃতিক এবং গ্রামীণ দৃশ্যের সরলতার উপর আর্ট করেছিলাম। তবে আর্টটা অনেকটা বলা যায় সাধারণ বিষয়ের উপর তৈরী করেছি। তবে এই আর্ট সাধারণ হলেও এর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। কখনও কখনও একটি ছবি হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। ছবির প্রতিটি রঙ, প্রতিটি রেখা এবং প্রতিটি ছোট্ট দৃশ্যের মধ্যে লুকিয়ে থাকে এক টুকরো অনুভূতি।
আজকের এই দৃশ্যটিও তেমনই একটি সুন্দর শিল্পকর্ম- যেখানে গ্রামবাংলার প্রকৃতি, মানুষের সহজ-সরল জীবন এবং জলজ ফুলের সৌন্দর্য একসঙ্গে ধরা পড়েছে। এই শিল্পকর্মের কেন্দ্রে রয়েছে একজন গ্রামীণ নারী। এই দৃশ্যে এক হাতে জল থেকে পদ্মফুল তুলছে, আর অন্য হাতে রয়েছে কয়েকটি পদ্মফুলের ডাঁটি। যাইহোক, এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🍃উপকরণ:🍃
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- উপরে আর্ট এর বর্ননা অনুযায়ী পুরো অঙ্কন এর সমস্ত বিষয় এঁকে নিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- কালার পেন এর মাধ্যমে পুরো অঙ্কন এর বিষয় আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য, বাড়িঘর এবং কিছু অন্যান্য বিষয়ে কালার করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- বাদবাকি বিষয়ে কালার করে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






La creatividad no se enseña, se comparte. Y vos compartís bien, se nota. @winkles