বিধ্বংসী ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর আফগান এর মধ্যে প্রথম টি২০ সিরিজ শুরু হয়েছে। যার প্রথম ম্যাচ গত পরশু হয়েছে। খেলাটা ইন্ডিয়ার পিচে হচ্ছে এবং প্রথম ম্যাচে ইন্ডিয়া প্লেয়ার যা নামিয়েছিল, তাতে মোটামুটি ভালোই ছিল। তবে বৈভব ছেলেটাকে কেনো সুযোগ দেয়না এটাই বুঝি না। এদের মূলত মাঝে মাঝে সিদ্ধান্ত মাথায় আসে না। একে নামালে কিন্তু ভালোই খেলে থাকে। তবে এমন সময়ে সুযোগ দেয়, তখন হয় বাঁচো, নাহয় মরো। এইরকম একটা অবস্থা। যাইহোক, প্রথম ম্যাচে আফগান আগে ব্যাটিং করেছিলো। তবে ইন্ডিয়া বোলিং এর দিক থেকে এত চাপের সৃষ্টি করেছিলো যে, তাদের ব্যাটিং বিপর্যয় মারাত্মক ভাবে হয়েছিল।
বিশেষ করে বুমরাহ আর অর্শদ্বীপ যেভাবে পেচ বোলিং করেছে, তাতে আফগান এর ওপেনিং জুটি পুরো ধরাশায়ী হয়ে গেছিল। পাওয়ার প্লে ওভারে কোনো রান তুলতে পারেনি আফগান ব্যাটসম্যানরা। শুধু ওপেন জুটি বললে ভুল হবে, পুরো আফগান ব্যাটসম্যান ভেঙে গেছিল। শুধু দুইজন ব্যাটসম্যান একটু কোনোমতে ৯৭ রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল বলে রান দেড়শো পার করেছিলো, নাহলে এই রান আর ১০০ পর্যন্ত হতো না। খুব কঠিন পর্যায়ে পড়েছিলো একপ্রকার বলতে গেলে। বোলিং এর মধ্যে অর্শদ্বীপ বেশি ভালো বোলিং করেছে, কারণ বুমরাহ ভালো বোলিং করলেও উইকেট খুব বেশি একটা পায়নি। বুমরাহ শুধু রান চাপের দিক থেকে খুবই অ্যাকটিভ।
যাইহোক, ইন্ডিয়ার জন্য এই রান খুব একটা বেশি রান ছিল না। তবে তাদের বোলিংও খারাপ ছিল না। কিন্তু অভিষেক কার কথা শোনে? সে একাই তাদের বোলারদের মেরে কাঁদিয়ে ছেড়েছে। প্রথমে সন্জু আসলেও বেশি রান করতে পারেনি, ক্যাচ আউট হয়ে গেছিল। তবে পরে যেমন অভিষেক মেরেছে, তেমনই ইশান কিষান মেরেছে। যে রান ১৬ ওভারে উঠে যাওয়ার কথা ছিল, সেই রান ১৩ ওভারে কভার হয়ে গেছিল। তবে যদি ওরা দুইজন আউট না হতো, তাহলে রান ১১ ওভারে উঠে যেতো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





