শৈশবের এক টুকরো স্মৃতির চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ11 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই তারিখ একটা খুবই সাধারণ বিষয়ের উপর অঙ্কন করেছি এবং সেটা সাধারণ হলেও আমাদের শৈশবের সাথে খুবই সম্পর্কিত একটা বিষয়। মূলত এই বিষয়টা হলো একটা 'স্কুল বাসের' সাথে সম্পর্কিত। এখানে শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা কিছু দৃশ্য কখনোই পুরোনো হয় না। সকালে ঘুম থেকে উঠে স্কুলের পোশাক পরা, বইয়ের ব্যাগ কাঁধে নেওয়া, বন্ধুদের সঙ্গে দেখা করার অপেক্ষা- আর সেই পরিচিত স্কুল বাসের জন্য অপেক্ষা করা।

আমি এই চিত্রটিতে সেই চেনা স্কুল জীবনের পরিবেশটিকেই রঙ ও রেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।ছবিটির কেন্দ্রে রয়েছে একটি সুন্দর স্কুল বাস। বাসটির উপরের অংশ হলুদ এবং নিচের অংশ লাল রঙে সাজিয়ে দিয়েছি। সামনে ও পাশের জানালাগুলো ধূসর-নীল রঙে এঁকেছি। শুধু বাস নয়, ছবির চারপাশের পরিবেশকেও জীবন্ত করে তোলার চেষ্টা করেছি।

1000091491.jpg

🌾উপকরণ:🌾

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000091489.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা স্কুল বাসের দৃশ্য পুরোপুরি অঙ্কন করে নিয়েছিলাম। এরপর উপরের বর্ননা অনুযায়ী আশেপাশের পরিবেশের দৃশ্য তুলে ধরেছিলাম।
1000091500.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন দিয়ে সম্পূর্ণ দৃশ্য গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
1000091497.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে স্কুল বাস সহ আশেপাশের কিছু দৃশ্যে কালার করে দিয়েছিলাম।
1000091494.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে মোম রং দিয়ে বাকি দৃশ্যে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available