ভারতের দুর্দান্ত জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে প্রায় সব টেস্ট খেলা চলছে। গত ১৫ তারিখ থেকে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে টেস্ট খেলা চলছিল আর গতকাল সেটার সমাপ্তি ঘটেছে। টিমে হালকা কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ দুই থেকে তিনজনের নতুন নেওয়া হয়েছে আর এখন থেকে এরাই সাধারণত চিরস্থায়ী হিসেবে খেলবে। যাইহোক, এই ম্যাচটা হয়েছে শ্রীলঙ্কার মাঠে। শ্রীলঙ্কার মাঠ প্রায় বলা যায় রান তোলার পিচ। শুধু কলম্বোর পিচে একটু সমস্যা, তাছাড়া বাকিগুলোতে রান তোলার জন্য পারফেক্ট। এই ম্যাচে ইন্ডিয়া আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। ওপেন করতে এসেছিল যাইস্বল আর রাহুল।
যদিও টেস্ট এর জন্য এই দুইজনের ওপেন বেশ ভালো, ভালো পার্টনারশিপ এর রেকর্ডও আছে। তবে প্রথম ইনিংসে তেমন ভালো করতে পারেনি। একজন আউট হলেও রাহুল খেলছিলো ভালোই, কিন্তু পরে সেও চোট পেয়ে উঠে যায়। এরপরে দেবদূত আসে এবং ভালো মতো সামলে নেয়। দেবদূত মোটামুটি ভালোই খেলে, এর আগেও একটা ম্যাচে দেখলাম, বেশ ভালোই পারফরম্যান্স করেছিলো। ভালো ক্লাসিক ম্যাচ খেলে যায়। এই ইনিংসে সেইরকম দেড়শো রানের ভালো একটা ব্যাটিং করে দিয়েছিলো। এছাড়া বাকিরা টুকটাক করে এই রানের ব্যবধান ৪০০ রানের উপরে নিয়ে গেছিল। এতে আবার একটা ভালো প্লাস পয়েন্ট ছিল যে, রাহুল পরে নেমেও ভালো রান করে দিয়েছিলো।
এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে এই রানের লিড খেলতে ব্যাটিং শুরু করে। কিন্তু শ্রীলঙ্কা প্রথমের থেকেই ভেঙে পড়ে। জাডেজা এবং মানব নামের দুইজন ব্যক্তির বোলিং চাপে তাদের একপ্রকার বলা যায়, কোমর ভেঙে গেছে। শেষের দিকে দুইজন মোটামুটি একটু পার্টনারশিপ করেছিলো বলে ২৫০+ রান করতে পেরেছিল। তাছাড়া বাকিদের রান তেমন নেই বললেই চলে। এতে করে ইন্ডিয়া আরো একটা বড়ো সুযোগ পেয়ে গেছিল। কারণ এখনো দেড়শো রানের মতো হাতে তারা পেয়ে গেছিল। সেক্ষেত্রে যদি দ্বিতীয় ইনিংসে আরো দেড়শো রান জুড়ে দেওয়া যায়, তাহলে চাপ বেড়ে যাবে। কারণ দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা বেশি একটা সময় পাবে না, ৫০ ওভারের ম্যাচের মতো খেলা লাগবে।
তবে এদিকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ভালোই চেপে ধরেছিলো, ইন্ডিয়া সেভাবে দাঁড়াতে পারেনি। যাইস্বল শুন্য রানে আউট হয়ে গেছিল এবং রাহুল কিছুক্ষণ খেলে আউট হয়ে গেছিল। দেবদূত আর রিষভ মিলে একটা ছোটো পার্টনারশিপ গড়ে তুলেছিল, কিন্তু রান খুব বেশি একটা করতে পারেনি। ১৯৩ রানে আউট হয়ে গেছিল সবাই। তারপরেও আগের রান আর এই রান যোগ করে যে রান হয়েছিলো, তাতে শ্রীলঙ্কার করা কঠিন ছিল। শ্রীলঙ্কা মোটামুটি দ্বিতীয় ইনিংসে রান করলেও জিততে পারেনি। অনেক রানের অর্থাৎ প্রায় দেড়শো রানের ব্যবধানে এই টেস্ট ম্যাচ হেরেছে। এই রান করা যায়, কিন্তু লাস্ট দিনে সময় পাওয়া মুশকিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





