সিরিজ জয় ভারতের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর আফগান এর মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ হয়েছে এবং এই ম্যাচ দিল্লির পিচে হয়েছে। এই ম্যাচেও গত ম্যাচের মতো হয়েছে। খুব বেশি ইন্টারেস্টিং ছিল এমনটাও না। এমনিতেও অনেকদিন ইন্ডিয়া আর আফগান এর মধ্যে কোনো ম্যাচ হয়নি। বর্তমানে ইন্ডিয়ার যে টিম, তাতে এদের সেইভাবে সামনের বিশ্বকাপের জন্য তৈরী করাও খুবই জরুরী। কারণ বর্তমানে সবাই প্রায় অবসর এর পথে। রোহিত তো অলরেডি অবসর নিয়ে নিয়েছে আর কোহলিও খুব শীঘ্রই নেওয়ার পথে। ফলে বিশ্বকাপে জেতার মতো এখনও এই টিমের অভিজ্ঞতা কম।
তবে মোটামুটি যে প্লেয়ার আছে, তাতে সেইভাবে তৈরী হয়ে গেলে একটা অসাধারণ টিম হবে। বৈভব আর অভিষেক টিকে গেলে অবস্থা বাকি টিমের খারাপ হয়ে যাবে। যাইহোক, গতকালের ম্যাচেও আফগান আগে ব্যাটিং করেছিলো এবং এই ম্যাচেও আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলো। কিন্তু শুরুটা ভাল করতে পারলেও খুব বেশি সময়ে সেটা স্থায়ী হয়নি। কারণ বুমরাহ খুবই হার্ড বোলিং শুরু করেছিলো। ফলে পাওয়ার প্লে ওভারে খুব বেশি একটা রান করতে পারেনি। আর টি২০ ম্যাচে যদি পাওয়ার প্লে ওভারে রান করতে না পারে, তাহলে পরে রান করা খুবই মুশকিল। তবে আজকে নতুন একজন বোলার মার খেলেও উইকেট নিয়েছিলো সময় মত।
আফগান এর একদম প্রথমে যাইহোক একটু রান করেছিলো, কিন্তু বাকিদের রান রেট যা ছিল, তাতে একদমই বাজে পারফরম্যান্স। ইন্ডিয়া বোলিং ভালো করলেও ফিল্ডিং একটু দুর্বল ছিল। যাইহোক, তারপরেও রান চেপে দিয়েছিলো। এদিকে ইন্ডিয়া ব্যাটিং শুরু করেছিলো বিধ্বংসী। সন্জু একাই কাঁপিয়ে দিয়েছিলো। যদিও অভিষেক কিছু সময় পিটিয়ে গেছিল। কিন্তু ক্লাসিক শর্ট দিয়ে দারুণ রান তুলে দিয়েছিলো। ইন্ডিয়ার টি২০ টিমে প্রথম সারিতে তিনজন এর দারুণ কম্বিনেশন। এই তিনজন টিকে গেলে সেই ম্যাচে রানের বন্যা বয়ে যাবে। যাইহোক, ইন্ডিয়া এই ম্যাচের সাথে সাথে দুটি ম্যাচে এগিয়ে গেলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





