ক্যাপসিক্যামের ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটা একটা ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে তৈরী করেছিলাম। তবে এটা একটা সাধারণ বিষয়ের উপর তৈরী করেছিলাম। এটা একটা ছোটো উপাদান অর্থাৎ একটা ক্যাপসিক্যাম এর উপরে একটা ম্যান্ডেলার ডিজাইন। শিল্পের সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট সৃজনশীলতার মধ্যে। কখনো প্রকৃতির কোনো উপাদান, কখনো একটি সাধারণ ফল বা সবজিও হয়ে উঠতে পারে অসাধারণ শিল্পকর্মের অনুপ্রেরণা।
এই আর্টওয়ার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হলো ক্যাপসিকামকে ঘিরে থাকা বৃত্তাকার ম্যান্ডালা ডিজাইন। কালো কালির সাহায্যে তৈরি করেছিলাম একাধিক বৃত্তাকার নকশা। বাইরের দিকে ফুলের মতো প্যাটার্ন, ছোট ছোট বিন্দু এবং ভেতরের দিকে পাপড়ির মতো জ্যামিতিক নকশা দিয়ে পুরো ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিলাম।
🍂উপকরণ:🍂
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা সম্পূর্ণ ক্যাপসিক্যাম এবং তাকে কেন্দ্র করে কয়েকটা বৃত্ত এঁকে নিয়েছিলাম। এরপর তাতে বিভিন্ন ধরণের ম্যান্ডেলার ডিজাইন তৈরী করে দিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- অঙ্কন এর উপর দিয়ে কালো কালার পেন এর কালী দিয়ে দিয়েছিলাম।

▶️তৃতীয় ধাপে- কালার পেন এর কালী দিয়ে আরো গাঢ় করে দিয়েছিলাম এবং তাতে ডিজাইনও কালার করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে ক্যাপসিক্যামে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করে দিয়েছিলাম।
আর্ট বাই @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






Lo que aprendí mirando el paso a paso: el detalle está en esos patrones de puntos y pétalos alrededor del capsicum, no en el vegetal en sí. La vida me enseñó que lo simple se vuelve arte cuando le metés trabajo fino. ¿Cuánto tiempo te llevó cerrar todos esos círculos con la pluma negra?