নদীর সাথে আমার সম্পর্ক ১- তুরাগ নদী

in আমার বাংলা ব্লগ21 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি নদী এবং এর সাথে আমার সম্পর্কের গল্প বলব। নদীর নাম হচ্ছে, তুরাগ।

IMG_20250131_162429_275.jpg
তুরাগ নদীতে আমার ছেলের প্রথম নৌকাভ্রমণ

তুরাগ নদী ঢাকার চারপাশে অবস্থিত চারটি নদীর একটি। এই নদীর সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে ছোটবেলা থেকেই। আমাদের এক আত্মীয় থাকতো গাজীপুরের জয়দেবপুর। ছোটবেলায় বাবা-মা যখন সেখানে বেড়াতে যেতেন এই তুরাগ নদী দিয়েই যেতেন, ট্রলারে করে।

পরবর্তী সম্পর্ক হয় আমি যখন কলেজের হোস্টেলে থাকতাম। আমি খুবই হোমসিক মানুষ। যখন হলে উঠলাম, খুবই মন খারাপ হতো। হলে আমি থাকতাম ছয় তলায়। জানালা দিয়ে তাকালে তুরাগ নদী আর ইজতেমা মাঠ দেখা যেত। আমার যখনই মন খারাপ হতো, আমি জানালার পাশে বসে নদী দেখতাম। মন কিছুটা হলেও ভালো হতো।

এখন আশুলিয়ার স্থায়ী বাসিন্দা হয়েছি। আমার শ্বশুর বাড়ি আবার পুবাইল থানায়৷ যেতে হলে তুরাগের তীর ধরে গড়ে উঠা রাস্তা ধরেই যেতে হয়। যাওয়ার সময় নদীটা দেখি। পুরানো স্মৃতি মনে না পড়লেও, নদীটা ভালোই লাগে। তাছাড়া, আমার ছেলে প্রথম নৌকায় উঠেছিলো তুরাগের এক নৌকাতেই। মাঝি বলেছিলো ৫ টাকার একটি কয়েন নদীতে ফেলতে। সাতপাঁচ না ভেবে আমি ফেলেও ছিলাম।

আজ এ পর্যন্তই। সামনে আসবো অন্য কোন নদীর সাথে আমার সম্পর্ক নিয়ে।