দূর থেকে শুভেচ্ছা রইল।
জগাখিচুড়ি বোঝেন তো? অবস্থাটা ঠিক এখন সেরকমই। কোনটা আসল, কোনটা নকল,কোথা থেকে কী শুরু আর কোথায় গিয়ে শেষ, তার কোনো হিসাব নেই।
আর ফেসবুক মার্কেটিং? সেটাও যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। সামনে কিছুই পরিষ্কারভাবে আসে না, বরং যতটা সম্ভব সবকিছু ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়াই যেন নিয়ম। অথচ জানার অধিকার সবারই আছে।
কিন্তু বাস্তবতা হলো,এখানে জানার অধিকার থাকলেই যে জানানো হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
কে বলির পাঁঠা হচ্ছে, কে নিজের অজান্তেই বলির মঞ্চে উঠে যাচ্ছে, আর কে স্বেচ্ছায় নিজেকেই বলি দিচ্ছে,এসব নিয়ে কারও কোনো কর্ণপাত নেই।
সবাই ব্যস্ত নিজের নিজের হিসাব মেলাতে। সত্যটা কোথায় চাপা পড়ল, আর দায়টা শেষ পর্যন্ত কার ঘাড়ে গেল,সেটা যেন দেখার কেউ নেই।
দিনশেষে এত কিছুর পরও বেঁচে আছি,এইটুকুই বোধহয় এখন সবচেয়ে বড় অবাক করার বিষয়।
এই হচ্ছে অবস্থা।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟