বিষয়টা জটিলতা সম্পন্ন।

in আমার বাংলা ব্লগ • 22 hours ago (edited)

46432.jpg

চিকিৎসক ও জনবল সংকট নিয়ে সরাসরি সাক্ষাৎ হয়েছিল আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে এবং তার কাছে নিচের প্রশ্নগুলো রেখেছিলাম।

একজন স্বাস্থ্য প্রধান কর্মকর্তা হিসেবে, কেমন স্বাচ্ছন্দ্যবোধ করছেন দায়িত্ব পালনে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ কেমন।
প্রতিনিয়ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ঘুরঘুর করে কেন? সরকারি জায়গায় এদের দৌরাত্ম্য কেন?
আপনার কমান্ড কেমন ভাবে নেয় কর্মচারীরা?

১০১ শয্যার হাসপাতালের বিপরীতে অনুমোদিত চিকিৎসক ও নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট রেডিওলজিস্ট, ওয়ার্ড বয়, ক্লিনার নিরাপত্তা প্রহরী ও অন্যান্য জনবল পদের সংখ্যা কত এবং বর্তমানে কর্মরত কতজন? কোন ঘাটতি রয়েছে কি, সেই বিষয়ে সুনির্দিষ্ট কারণ? এবং প্রতিকার কিভাবে সম্ভব।

প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন কি? না থাকলে কোন কোন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই? বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়ে কিভাবে গুরুত্ব দিচ্ছেন আপনারা ?

চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কতটি পদ শূন্য রয়েছে?

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন কি?

২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়ার মতো পর্যাপ্ত জনবল রয়েছে কি?

ওষুধ ও চিকিৎসাসামগ্রী
হাসপাতালে সরকারি বরাদ্দ অনুযায়ী কী পরিমাণ ওষুধ সরবরাহ করা হয়?বাকি ওষুধ কি পরিবেশে থাকে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকঠাক মতো থাকে তো?

রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া সম্ভব হচ্ছে কি?
জরুরি ও জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে কি?
ওষুধ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে কি? হলে এর কারণ কী?

ওষুধ সরবরাহ, সংরক্ষণ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থা কী?

জরুরি বিভাগ ও চিকিৎসাসেবা
হাসপাতালের জরুরি বিভাগ কি প্রকৃত অর্থেই ২৪ ঘণ্টা সচল?
দুর্ঘটনা, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও বিষক্রিয়ার রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে কি?
জরুরি বিভাগে অক্সিজেন, ECG, নেবুলাইজেশন ও প্রয়োজনীয় লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে কি?
জরুরি রোগীদের প্রয়োজন হলে তাৎক্ষণিক অপারেশন বা সিজারিয়ান করার সক্ষমতা রয়েছে কি?
গুরুতর রোগীদের অন্য হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে কার্যকর অ্যাম্বুলেন্স ও রেফারেল ব্যবস্থা রয়েছে কি?

পরীক্ষা-নিরীক্ষা ও আধুনিক যন্ত্রপাতি
হাসপাতালে বর্তমানে কী কী পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে?
এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ECG ও প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি সচল আছে কি?
পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট যথাসময়ে দেওয়া সম্ভব হচ্ছে কি?
সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে রোগীদের বাইরে যেতে হচ্ছে কেন?
CT Scan, MRI কিংবা অন্যান্য উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য কী ধরনের ব্যবস্থা বা রেফারেল সুবিধা রয়েছে?

হাসপাতালের অবকাঠামো ও সুযোগ-সুবিধা
১০১ শয্যার হাসপাতালের সব শয্যা কি বাস্তবে রোগীদের সেবায় ব্যবহার করা যাচ্ছে?
নারী, পুরুষ ও শিশুদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত বেড রয়েছে কি?
ICU, CCU ও NICU-এর মতো বিশেষায়িত সেবার ব্যবস্থা রয়েছে কি? না থাকলে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অপারেশন থিয়েটার, লেবার রুম ও প্রসূতি বিভাগের কার্যক্রম কতটা সচল?
রোগীদের খাবার, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন টয়লেট ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে কি?

স্থানীয় সিন্ডিকেট ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার
সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর প্রবণতা রয়েছে কি?
রোগীদের বাইরে পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করা হচ্ছে কি না, তা তদারকির ব্যবস্থা কী?
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবাকে ঘিরে কোনো অসাধু সিন্ডিকেট বা দালালচক্র সক্রিয় থাকলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
হাসপাতালের ভেতরে দালালদের প্রবেশ ও রোগী হয়রানি বন্ধে কী পদক্ষেপ রয়েছে?

দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও আধুনিক যন্ত্রপাতি তাঁরা পাচ্ছেন কি?
জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি?
প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা
ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে কি?
এসব কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধ রয়েছে কি?
গ্রাম পর্যায়ে মা ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, টিকাদান এবং সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কতটা কার্যকর?
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন কি?

সাধারণ মানুষের আস্থা ও জবাবদিহি
সাধারণ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি আস্থা হারাচ্ছে কেন?
রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণ কেমন?
চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা রয়েছে কি?
রোগীদের অভিযোগের ভিত্তিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়?
হাসপাতালের সেবার মান যাচাইয়ে নিয়মিত কোনো মূল্যায়ন বা জনমত জরিপ করা হয় কি?

মেজর প্রশ্নঃ
১০১ শয্যার হাসপাতালের বিপরীতে অনুমোদিত চিকিৎসক ও নার্সের সংখ্যা কত এবং বর্তমানে কর্মরত কতজন?
প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণ কী?
২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার মতো পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম রয়েছে কি?
রোগীদের প্রয়োজনীয় সরকারি ওষুধের শতভাগ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে কি?
হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা সচল রয়েছে কি?
সরকারি হাসপাতালে কোন কোন পরীক্ষা করানো যাচ্ছে না এবং কেন?
জরুরি সিজারিয়ান ও অন্যান্য প্রয়োজনীয় অপারেশন করার সক্ষমতা রয়েছে কি?
ICU, CCU ও NICU সেবা চালু আছে কি? না থাকলে বিকল্প ব্যবস্থা কী?
হাসপাতাল থেকে রোগীদের বাইরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগ কতটা সত্য?
স্থানীয় দালালচক্র ও স্বাস্থ্যসেবাকেন্দ্রিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে?
উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাস্তবে কী পরিমাণ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে?
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়টি কীভাবে পর্যবেক্ষণ করা হয়?
রোগীদের অভিযোগ ও হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা রয়েছে কি?
সাধারণ মানুষের সরকারি হাসপাতালের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট পরিকল্পনা কী?
আগামী এক বছরের মধ্যে হাসপাতালের সেবার মান উন্নয়নে কী কী বাস্তব পদক্ষেপ নেওয়া হবে?