ওহে ব্রাদার
ওহে ব্রাদার,
পাঁচ আগস্টের আগে তোমার ভাত জোটাতেই যেখানে কষ্ট হতো, ছিন্নমূলের মতো এদিক-সেদিক ঘুরে বেড়াতে—আজ সেখানে এসি গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছ? বাহ্, দারুণ তো!
তবে ব্রাদার, একটা কথা মনে রেখো—সাধারণ মানুষের কল্যাণে কাজ না করে নিজের আখের গোছাতে থাকলে, একদিন সেই থুতু নির্ঘাত নিজের মুখ বরাবরই ফিরে আসবে।
রাজনৈতিক ব্যাকরণ আমাকে শেখাতে এসো না। রাজনীতির সংজ্ঞা, তত্ত্ব কিংবা কৌশল—এসবের চেয়ে নিজের খাসলতটা ঠিক রাখা অনেক বেশি জরুরি।
আর তোমাদের ভুংভাং, ভণ্ডামি কিংবা সুবিধাবাদিতার জন্য সাধারণ মানুষ রাজপথে নামেনি—তারা নেমেছিল পরিবর্তনের আশায়, নিজেদের অধিকার আর ভবিষ্যতের জন্য।
তাই হিসাবটা বরাবরই পরিষ্কার।
কথাও একদম পরিষ্কার—জনগণের কাঁধে চড়ে ওপরে ওঠা যায়, কিন্তু জনগণের চোখ ফাঁকি দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।
